শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: মির্জা ফখরুল বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি, অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব বাংলাদেশিদের জন্য আবারও খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, বদলেছে আবেদন পদ্ধতি তরুণ শিল্পীদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস স্মরণ করায়: প্রতিমন্ত্রী মীর হেলাল গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ, দায়ীদের বিচার হবে: মির্জা ফখরুল দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২

অবশেষে ব্রেক্সিট চুক্তি অনুমোদন করলো ইউরোপ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮

জার্মানবাংলা ডেস্ক: ২০ মাস ধরে দরকষাকষির পর ব্রেক্সিট চুক্তি অনুমোদন করতে সম্মত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। রবিবার ব্রাসেলসে সবশেষ এক ঘণ্টার আলোচনার পর চুক্তির প্রতি সমর্থন জানান ২৭টি দেশের নেতারা।

অনুমোদন দেয়ার পর ইউরোপীয় নেতারা বলেন, ‘এই চুক্তি সঠিক পদ্ধতিতে ইউরোপ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পথকে প্রশস্ত করবে।’

টুইটারে খবরটি প্রথম দেন ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ক। এর আগে শনিবার পরদিন চুক্তিটি অনুমোদন হয়ে যাবে বলে ইঙ্গিত দিয়েছিলেন তিনি। ওইদিন জিব্রাল্টার প্রণালী নিয়ে উদ্বেগ জানিয়ে স্পেন বৈঠক ত্যাগ করেছিল।

এখন ব্রেক্সিট চুক্তি যুক্তরাজ্যের সংসদে অনুমোদন পেতে হবে। তবে অনেক ব্রিটিশ এমপি চুক্তিটির বিরোধিতা করছেন। ডিসেম্বরে এ নিয়ে ব্রিটিশ সংসদে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।

২০১৯ সালের ২৯ মার্চ ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার কথা ‍যুক্তরাজ্যের ২০১৬ সালের ২৩ জুন ব্রেক্সিট গণভোটে ৫১ শতাংশ মানুষ বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট দেয়। বিবিসি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD