শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

অপেক্ষায় থাকবে আমার আরাধনা

ফারুক সৈয়দ:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

অপেক্ষায় থাকবে আমার আরাধনা
– ফারুক সৈয়দ

আমি অপেক্ষায় আছি।
নিঃশব্দে –
লাইনে দাড়িয়ে আছে এনআইডির
ডিজিটগুলো স্বার্থপরের মত। আশেপাশে শব্দগুলো
সব হুমড়ি খেয়ে
হুকুমের দরজায়
দিচ্ছে লাথি।
….
আমি অপেক্ষায় আছি।
একটু পরেই বাস আসবে।
লজেন্স পাবার আশায়
ছোট্ট ছেলের মতো শান্ত এখন।
মনোযোগ দিয়ে শুনছে
হকারদের রকমারী ডাক।
প্রচারকরা মর্মান্তিক উদগাত বার্তা নিয়ে
সব এলোমেলো করে দিয়ে
দায়িত্ব নিয়েছে প্রতিহননের।
….
তবুও আমি অপেক্ষায় থাকবো।
থাকুক আমার আরাধনা
তোমার জন্যে স্মৃতির ঘরেই।
আমি বেড়িয়ে আসবো সেদিন
যখন বসন্তের ফুলফোটা ভালবাসা
উচ্ছ্বছিত হেসে ডাকবে ‘ফিরে আয়’।
সব প্রতিকূলতার মুখোমুখি দাড়িয়ে
বলবো ‘আমিও ভালবাসি’॥

সিল্কেবোর্গ, ডেনমার্ক
৮ই নভেম্বর ২০২৩

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD