শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

অধিনায়কত্ব নিয়ে সাকিবের ভাবনা

মোঃ রাজ্জাকুল ইসলাম
  • প্রকাশের সময়: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

বর্তমানে ক্রিকেট পাড়ায় রীতিমতো হট টপিক এশিয়া কাপ ও বিশ্বকাপে কে দিবেন দলকে নেতৃত্ব। ইঞ্জুরির কারনে তামিম যদি শেষ পর্যন্ত না খেলেন, তবে নিশ্চিতভাবেই বিকল্প চিন্তা করতে হবে বোর্ডকে। সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী এশিয়া কাপে দলকে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক লিটন কুমার দাস। তামিমের অনুপস্থিতিতে ঘরের মাঠে অনুষ্ঠিত সবশেষ ভারত ও আফগানিস্তানের বিপক্ষে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

তবে যদি বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বের পরিবর্তনের সিদ্ধান্ত নেয় বিসিবি, তাহলে সেখানে লিটনকে থাকতে হবে ডেপুটি হয়েই। অধিনায়কত্বের গুরুভার তখন বর্তাতে পারে সাকিব আল হাসানের উপর।

আবার বোর্ডের এরকমও পরিকল্পনা আছে যে এশিয়া কাপে লিটনকে দিয়ে অধিনায়কত্ব করিয়ে বিশ্বকাপের আগে সাকিবের হাতে আনুষ্ঠানিকভাবে ধীরে সুস্থ্যে অধিনায়কত্ব তুলে দেয়া। বোর্ডের বেশ কিছু সূত্র মারফত নিশিচত হওয়া গিয়েছে এই দুটি তথ্য।

কিন্তু সাকিব বোর্ডের দুটি পরিকল্পনার একটিতেও আগ্রহ দেখাননি এখন পর্যন্ত। অধিনায়কের পদে স্বল্প সময়ের জন্য বসতে রাজি নন দেশসেরা এই অলরাউন্ডার। কেননা ইনজুরি কাটিয়ে তামিম ফিরলে ফের অধিনায়কের পদে বসানো হতে পারে তাকে।

যদি তামিম অপারেশনও করান তাহলে তিনি দলের সঙ্গে থাকবেন না সর্বোচ্চ বিশ্বকাপ পর্যন্ত। আর সেই মোতাবেক সাকিবকে যদি অধিনায়ক করা হয়, তবে বিশ্বকাপ পর্যন্ত দলকে নেতৃত্ব দেবেন সাকিব। আর এখানেই রয়েছে তার অভিযোগ।
সাকিবের বিশ্বস্ত একটি সূত্র থেকে জানা গিয়েছে ওয়ানডে দলের দায়িত্বটাই নিতে রাজি নন বাঁহাতি এই অলরাউন্ডার। লম্বা সময়ের জন্য যদি বোর্ড তার ওপর দায়িত্ব দেয় সেক্ষেত্রে তিনি ভেবে দেখবেন। তাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না ভেবে দেখার পর রাজি হবেন কিনা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD