শিরোনাম :
পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর প্রতিবন্ধী তরুণদের প্রযুক্তি দক্ষতা বাড়াতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ,অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ভুটান, ড্রয়ে স্বস্তির আভাস ‘এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই’-পেট্রোবাংলা বাগেরহাটে নির্মাণাধীন সেফটি ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে রাষ্ট্রের মূল ভিত্তি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল সরঞ্জামসহ আটক ৪ ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা বাড়ায় উদ্বেগ, জুলাইয়ের পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ

অগ্রদূত পত্রিকা কুড়িগ্রামস্থ উত্তরবঙ্গ জাদুঘরে হস্তান্তর

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮

আবু সাইদ, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: প্রয়াত বীরমুক্তিযোদ্ধা আজিজুল হক সরকারের সম্পাদনায় সাংবাদিকদের স্বহস্তে লেখা ১৯৭১ সালে ২৮ আগস্ট রৌমারী থেকে প্রকাশিত সাপ্তাহিক অগ্রদূত পত্রিকা কুড়িগ্রামস্থ উত্তরবঙ্গ জাদুঘরে হস্তান্তর করা হয়েছে।

কুড়িগ্রাম জেলার আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট আব্রাাহম লিংকন এর উত্তরবঙ্গ জাদুঘর চত্বরে প্রয়াত আজিজুল হক সরকারের শোকসভার আলোচনা শেষে এ পত্রিকাটি হস্তান্তর করা হয় গত ১৬ই সেপ্টেম্বর। এছাড়াও বীরমুক্তিযোদ্ধা হারুন হাবিব মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার্স ফোরামের মহাসচিব, বিশিষ্ট লেকক ও সাংবাদিক এর ৭১সালে মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ের ক্যামেরায় তোলা সংরক্ষিত কিছু ছবি ও রৌমারীর কৃতি সন্তান বাংলাদেশ সোনালী ব্যাংকের সাবেক এজিএম হাসানুজ্জামানের ৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ে তার স্বহস্তে লেখা নানা তথ্য সংরক্ষণ করা একটি ছোট নোটবই জাদুঘরে হস্তান্তর করা হয়েছে।

প্রয়াত আজিজুল হক সরকারের শোকসভায় বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার্স ফোরামের মহাসচিব, বিশিষ্ট লেখক ও সাংবাদিক হারুন হাবিব, রংপুর কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ মো. শাহআলম, কুড়িগ্রাম জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, কুড়িগ্রাম জেলার আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এ্যাডভোকেট মো. আমজাদ হোসেন, ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি জোতি আহমেদ, প্রয়াত আজিজুল হক সরকারের বড় ছেলে বাংলাদেশ সুপ্রিমকোর্টের এ্যাডভোকট মো. মাছুম ইকবাল ও বীরমুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান প্রমুখ।

উক্ত আলোচনা সভায় রৌমারী থেকে প্রায় তার আত্মীয়স্বজন, প্রাক্তন ছাত্র/ছাত্রী, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ কুড়িগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD