শিরোনাম :
নিরাপত্তাজনিত কারণে জিয়াউল আহসানের বিচার হবে ভার্চুয়ালি অভিবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে আসছে বিশেষ ট্রাইব্যুনাল: আইনমন্ত্রী ডেপুটি স্পিকারের সরকারের জবাবদিহিতায় ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান স্বেচ্ছাসেবকদের সুরক্ষায় আইনের তাগিদ : আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে রাষ্ট্রপতি মি অটোমেশন দ্রুত ও নির্ভুল করার তাগিদ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর; পাশে থাকার আশ্বাস ইউএনডিপির অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট হল ও মাইকেল উডফোর্ড আন্তর্জাতিক সংলাপে নগর-উন্নয়নের ভবিষ্যৎ রূপরেখা: হ্যনানে সফল সমাপ্তি বিশ্ব মেয়র সম্মেলন রোহিঙ্গা উপস্থিতি অর্থনীতি ও পরিবেশে বড় চাপ: কানাডার প্রতিমন্ত্রীর সাথে বৈঠকে প্রধানমন্ত্রী সাংস্কৃতিক কূটনীতিতে নজরুলের দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বান: মন্ত্রী নিতাই রায় চৌধুরী অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’: ইইউ কমিশনারের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

৪২টি প্রকল্প নিয়ে বিশ্ব ঐতিহ্য তালিকায় শক্ত অবস্থানে চীন

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

মালিয়েশিয়ার কুয়ালালামপুরে গত (বুধবার) সকালে আয়োজিত আন্তর্জাতিক সেচ ও নিষ্কাশন কমিশনের ৭৬তম আন্তর্জাতিক নির্বাহী পরিষদের অধিবেশনে ২০২৫ সালে বিশ্বের সেচ-প্রকল্প ঐতিহ্য তালিকা প্রকাশিত হয়েছে। চীনের ইয়ুননান প্রদেশের ইউয়ানইয়াং হানি সিঁড়িক্ষেত, চিয়াংসু প্রদেশের জুরং ছিশান হ্রদ সেচ প্রকল্প, সিছুয়ান প্রদেশের পেংচৌ চিয়ানচিয়াং জলসেচ এবং বেইজিং ইয়ংতিং নদীর প্রাচীন সেচ প্রকল্পসহ ৪টি প্রকল্প এ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এখন বিশ্বের সেচ-প্রকল্প ঐতিহ্য তালিকায় চীনের প্রকল্পের সংখ্যা ৪২টিতে দাঁড়িয়েছে।

জানা গেছে, ইয়ুননান প্রদেশের হানি সিঁড়িক্ষেত হং নদীর দক্ষিণ তীরে আইলাওশান এলাকায় অবস্থিত, এর মোট সেচ-এলাকা প্রায় ৩ হাজার ৭৩৩ হেক্টর। এটি চীনের সংখ্যালঘু হানি জাতির প্রাকৃতিক পরিবেশকে ভিত্তি করে কৃষি উন্নয়নের চমত্কার দৃষ্টান্ত, যা হানি জাতির রীতিনীতি, ধর্মবিশ্বাস ও সেচ ব্যবস্থাপনার ঘনিষ্ঠ সংমিশ্রণ।

চিয়াংসু প্রদেশের জুরং শহরে অবস্থিত ছিশান হ্রদ সেচ-প্রকল্প ১ হাজার ৭০০ বছরেরও বেশি সময়ের ইতিহাস রয়েছে, যা ছিনহুয়াই নদীর উপরের গুরুত্বপূর্ণ সেচ ও বন্যা প্রতিরোধক প্রকল্প, এর সেচ-এলাকা প্রায় ৫ হাজার ১৩৩ হেক্টর।
সিছুয়ান প্রদেশের পেংচৌ শহরের চিয়ানচিয়াং জলসেচ প্রকল্প ২ হাজার ১৬৬ বছরের আগে নির্মিত হয়েছে, যা লংমেন পাহাড়ের পাললিক সমভূমি ঘিরে নির্মিত জলসেচ প্রকল্পের চমত্কার দৃষ্টান্ত। এ জলসেচ প্রকল্প কৃষিক্ষেত সেচ, বন্যা নিষ্কাশন ও বালি অপসারণের সমন্বয়ী ভুমিকা পালন করতে সক্ষম।

বেইজিং ইয়ংতিং নদীর প্রাচীন সেচ-প্রকল্প শহরের পশ্চিমাঞ্চলের মেনথৌকৌ এলাকায় অবস্থিত, যা প্রাচীন ৫টি খাল, আশেপাশের ঝর্ণা ও কুয়া নিয়ে গঠিত। এ প্রকল্প ১৩৩ হেক্টর কৃষিক্ষেত আর ১ হাজার ৩৩০ হেক্টরের ফল বাগানে পানি সরবরাহ দিতে সক্ষম।

সূত্র:সুবর্ণা-হাশিম-রুবি,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD