শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলা বিসিএস ক্যাডার নিয়োগে অভিযোগ: তদন্ত শেষে পদক্ষেপের আশ্বাস হাম-রুবেলা প্রতিরোধে বাংলাদেশে ২.১৯ কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের মধ্যপ্রাচ্যে শান্তির জন্য চার প্রস্তাব পাঠক চাহিদায় সমৃদ্ধ হচ্ছে অনলাইন সাহিত্য খাত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-স্পেন যৌথ উদ্যোগ ইন্টারনেট সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতির রূপরেখা বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি-ব্রডব্যান্ড এক্সপো ২০২৬

১৭০ দিন মহাকাশে কাটিয়ে ফিরতে প্রস্তুত শেনচৌ-২০ দল

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

চীনের শেনচৌ-২০ মহাকাশযানের তিন মহাকাশচারী ইতোমধ্যে মহাকাশে পার করেছেন ১৭০ দিনেরও বেশি সময়। ছেন তোং, ছেন চোংরুই ও ওয়াং চিয়ে-এই তিনজন নভোচারী গত এপ্রিলের শেষ দিকে স্পেস স্টেশনে প্রবেশ করেন, ছয় মাস মেয়াদি মিশনের অংশ হিসেবে। অক্টোবরের শেষের দিকে তাদের পৃথিবীতে ফেরার কথা রয়েছে বলে সম্প্রতি জানিয়েছে চায়না ম্যানড স্পেস এজেন্সি। থিয়ানকং স্পেস স্টেশনে তারা গত সপ্তাহেও করছেন বিভিন্ন বৈজ্ঞানিক ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম।

মহাকাশ চিকিৎসা গবেষণায় চীনা নভোচারীরা ল্যাপটপ ও বিশেষ যন্ত্র ব্যবহার করে নানা আচরণগত পরীক্ষা সম্পন্ন করেছেন-যার মধ্যে ছিল দৃষ্টিক্ষেত্র, কার্যকর প্রশিক্ষণ ও মানসিক পর্যবেক্ষণ সম্পর্কিত পরীক্ষা। পাশাপাশি ইইজি পরীক্ষার মাধ্যমে দীর্ঘ সময়ের মহাকাশযাত্রা মানুষের মস্তিষ্ক ও দৃষ্টিগ্রহণে কী প্রভাব ফেলে, তার তথ্য সংগ্রহ করেছেন।

তারা লালা ও প্রস্রাবের নমুনা সংগ্রহ করে বিশ্লেষণ করছেন দীর্ঘ মহাকাশযাত্রায় অন্ত্রের জীবাণু পরিবর্তন শরীরের বিপাকক্রিয়া ও পরিপাকতন্ত্রে কীভাবে প্রভাব ফেলে তা জানতে।

ম্যাটেরিয়াল সায়েন্স গবেষণায় নভোচারীরা কন্টেইনারলেস পরীক্ষাগারে নমুনা পরিষ্কার, ইলেকট্রোড রক্ষণাবেক্ষণ এবং নতুন মাইক্রোব নিয়ন্ত্রণ প্রযুক্তির চিপ স্থাপনসহ বিভিন্ন কাজ সম্পন্ন করেছেন।
নিজেদের স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে পেট, পেশি ও হৃদপিণ্ড পর্যবেক্ষণ করেছেন নভোচারীরা।

সূত্র:ফয়সল-শুভ,সিএমজি বাংলা, সিসিটিভি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD