শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলা বিসিএস ক্যাডার নিয়োগে অভিযোগ: তদন্ত শেষে পদক্ষেপের আশ্বাস হাম-রুবেলা প্রতিরোধে বাংলাদেশে ২.১৯ কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের মধ্যপ্রাচ্যে শান্তির জন্য চার প্রস্তাব পাঠক চাহিদায় সমৃদ্ধ হচ্ছে অনলাইন সাহিত্য খাত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-স্পেন যৌথ উদ্যোগ ইন্টারনেট সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতির রূপরেখা বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি-ব্রডব্যান্ড এক্সপো ২০২৬

রাষ্ট্রদূত নিয়োগের গুজব ভিত্তিহীন: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক দূত লামিয়া মোর্শেদ, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও তাঁর বোন হোসনা সিদ্দিকীকে রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হতে পারে—সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এমন সংবাদকে অসত্য, গুজব ও সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, কোনো ধরনের উৎস বা তথ্যভিত্তি ছাড়া কল্পনানির্ভরভাবে তৈরি এ প্রতিবেদনে দাবি করা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার উল্লিখিত তিনজনকে বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে। “এ দাবি সম্পূর্ণ মিথ্যা,” মন্তব্য করেন তিনি।

প্রেস সচিব আরও বলেন, খবরে ব্যবহৃত ভাষা ও অভিযোগগুলো স্পষ্টভাবে ব্যক্তিগত বিদ্বেষ, উদ্দেশ্যপ্রণোদিত মানসিকতা এবং অপেশাদারিত্বের প্রতিফলন। কোনো দায়িত্বশীল গণমাধ্যমের পক্ষে এমন অবমাননাকর ভাষায় অসত্য সংবাদ প্রকাশ করা অকল্পনীয় ও অনভিপ্রেত

তিনি গণমাধ্যমগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনে এবং যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর খবর না ছড়ানোর আহ্বান জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD