শিরোনাম :
স্বেচ্ছাসেবকদের সুরক্ষায় আইনের তাগিদ : আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে রাষ্ট্রপতি মি অটোমেশন দ্রুত ও নির্ভুল করার তাগিদ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর; পাশে থাকার আশ্বাস ইউএনডিপির অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট হল ও মাইকেল উডফোর্ড আন্তর্জাতিক সংলাপে নগর-উন্নয়নের ভবিষ্যৎ রূপরেখা: হ্যনানে সফল সমাপ্তি বিশ্ব মেয়র সম্মেলন রোহিঙ্গা উপস্থিতি অর্থনীতি ও পরিবেশে বড় চাপ: কানাডার প্রতিমন্ত্রীর সাথে বৈঠকে প্রধানমন্ত্রী সাংস্কৃতিক কূটনীতিতে নজরুলের দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বান: মন্ত্রী নিতাই রায় চৌধুরী অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’: ইইউ কমিশনারের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক সম্পাদকীয়:শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয় সিইসি পদত্যাগের দাবিতে অটল আন্দোলনকারীরা; পাশে থাকার বার্তা রাহুলের নিষেধাজ্ঞা শিথিল করে রাশিয়া থেকে ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের বদলে মেক্সিকোয় খেলতে চায় ইরান

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

আসন্ন ফুটবল বিশ্বকাপে নিজেদের নির্ধারিত ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোয় আয়োজনের প্রস্তাব দিয়েছে ইরান ফুটবল ফেডারেশন। নিরাপত্তা ও প্রশাসনিক জটিলতার কারণ দেখিয়ে তারা আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার কাছে এ বিষয়ে আলোচনা শুরু করেছে।

মেক্সিকোয় অবস্থিত ইরানি দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে দলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিকল্প ব্যবস্থা খোঁজা হচ্ছে। তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে ম্যাচ আয়োজন নিয়ে উদ্বেগ রয়েছে।

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ বলেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিবেশ এবং নিরাপত্তা ইস্যু নিয়ে সাম্প্রতিক মন্তব্য দলের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তাই বিশ্বকাপে ইরানের ম্যাচগুলো মেক্সিকোতে আয়োজনের সম্ভাবনা নিয়ে ফিফার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

বিশ্বকাপের সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে এবং সিয়াটলে মিসরের মুখোমুখি হওয়ার সূচি নির্ধারিত আছে। একই সঙ্গে অ্যারিজোনার টুসন শহরে দলের প্রস্তুতি ক্যাম্প আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

এদিকে মেক্সিকোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবোলফাজল পাসানদিদেহ দাবি করেছেন, ভিসা প্রদান ও অন্যান্য সহায়তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতা যথেষ্ট নয়। ফলে ম্যাচগুলো মেক্সিকোয় আয়োজনের জন্য ফিফার কাছে আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে।

যদিও বিষয়টি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি ফিফা। সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এর আগে বলেছিলেন, বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দলের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) বলছে, এখন পর্যন্ত তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী ইরান বিশ্বকাপে অংশ নেবে বলেই ধারণা করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইরান ফুটবল ফেডারেশনই।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD