শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

মহাকাশ কূটনীতিতে চীন-পাকিস্তান সম্পর্কের নতুন অধ্যায়

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

চীনের মহাকাশ মিশনের প্রশিক্ষণের জন্য প্রথমবারের মতো পাকিস্তানের দুই নভোচারীকে নির্বাচিত করা হয়েছে। বুধবার চীনের মানববাহী মহাকাশ সংস্থা এ ঘোষণা দেয়। এটিকে চীনের মহাকাশ স্টেশনে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে অভিহিত করা হয়েছে। সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, মুহাম্মদ জিশান আলী ও খুররম দাউদ শিগগিরই চীনের মহাকাশ স্টেশনে প্রশিক্ষণের জন্য ‘রিজার্ভ নভোচারী’ হিসেবে আসবেন। সব ধরনের প্রশিক্ষণ ও মূল্যায়ন শেষে তাদের মধ্য থেকে একজন পেলোড বিশেষজ্ঞ হিসেবে মহাকাশ মিশনে অংশ নেবেন। এর মাধ্যমে তিনি চীনের থিয়ানকং মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী হওয়ার গৌরব অর্জন করবেন।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইসলামাবাদে চীনের মহাকাশ স্টেশনে পাকিস্তানি নভোচারী পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে একটি সহযোগিতা চুক্তি সই হয়। এরপর তিন ধাপের কঠোর বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে এই দুই পাকিস্তানি নভোচারীকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। চীনের মহাকাশ সংস্থা জানায়, পাকিস্তানের এই নভোচারী নির্বাচন ও প্রশিক্ষণ চীনের মহাকাশ কর্মসূচির একটি মাইলফলক এবং চীন-পাকিস্তান ‘সর্বাত্মক কৌশলগত অংশীদারত্বের’ আরেকটি সফল উদাহরণ। তথ্য ও ছবি: সিজিটিএন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD