শিরোনাম :
মানুষের কল্যাণেই বিএনপির রাজনীতি: প্রধানমন্ত্রী তারেক রহমান ​ধলপুরে ডিএসসিসির সাপ্তাহিক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও আধুনিক যানবাহন হস্তান্তর সম্পন্ন গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে গাছা খাল পুন:খনন কাজের উদ্বোধন করেন মন্ত্রী ফকির মাহবুব আনাম নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার: কৃষিমন্ত্রী জনগণের আস্থা অর্জনই ডাক বিভাগের প্রধান লক্ষ্য: ফকির মাহবুব আনাম বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের মধ্যপ্রাচ্য-বিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অর্থনৈতিক প্রভাব ইউরোপে: উরসুলা ভন ডার লিয়েনের সতর্কবার্তা ইরানের মানবিক পরিস্থিতি মোকাবিলায় চীনা রেড ক্রসের সহায়তা উত্তর কোরিয়া পূর্ব সাগরে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, দক্ষিণ কোরিয়া সতর্ক

মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তিতে ভূমিকা রাখতে আগ্রহী বেইজিং

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি’র কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ১০ অক্টোবর বেলিনজোনায় সুইস ফেডারেল কাউন্সিলর এবং পররাষ্ট্রমন্ত্রী ক্যাসিসের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েল ও হামাসের মধ্যে প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি এবং বন্দি-বিনিময় চুক্তি সম্পর্কে চীনের মতামত ব্যক্ত করেছেন।

ওয়াং ই বলেছেন যে, চীন শান্তি পুনরুদ্ধার এবং জীবন বাঁচানোর সকল প্রচেষ্টাকে স্বাগত জানায়। গাজার মানবিক বিপর্যয় একবিংশ শতাব্দীর একটি কলঙ্ক। মানবতার বিবেককে জাগ্রত করতে হবে। এ বিষয়ে চীনের তিনটি আহ্বান আছে।

প্রথমত, মানবিক সংকট কার্যকরভাবে উপশম করতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা পুনরুদ্ধার করতে একটি প্রকৃত, ব্যাপক এবং স্থায়ী যুদ্ধবিরতি অর্জনের জন্য যৌথ প্রচেষ্টা চালানো উচিত।

দ্বিতীয়ত, ‘ফিলিস্তিন শাসনকারী ফিলিস্তিনিরা’ বিষয়ে আন্তর্জাতিক ঐকমত্য বজায় রাখা উচিত। গাজার ভবিষ্যৎ সম্পর্কিত যে কোনো ব্যবস্থায় ফিলিস্তিনি জনগণের ইচ্ছাকে সম্মান করতে হবে।

তৃতীয়ত, ‘দুই রাষ্ট্র তত্ত্বের’ বিস্তৃত দিকটি অটলভাবে মেনে চলা উচিত। শুধুমাত্র একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা এবং তার বৈধ জাতীয় অধিকার আদায়ের মাধ্যমেই ঐতিহাসিক অবিচার ও সহিংসতার মূল কারণগুলো দূর করা সম্ভব এবং ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে স্থায়ী শান্তিপূর্ণ সহাবস্থান অর্জন করা সম্ভব। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও প্রশান্তির জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে সুইজারল্যান্ডসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ চালিয়ে যেতে চীন ইচ্ছুক বলেও ওয়াং ই উল্লেখ করেন।
সূত্র:লিলি-হাশিম-তুহিনা,চায়না মিডিয়া গ্রুপ।

এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD