শিরোনাম :
জার্মানিতে পালিত হচ্ছে বাবা দিবস : ফাট্যারটাগ উৎসব, বন্ধুত্ব আর ঐতিহ্যের অনন্য মিলন মণিপুরে গির্জার নেতাদের গাড়িবহরে হামলায় নিহত চার্চ নেতারা গ্রামীণ পুনরুজ্জীবনে অবকাঠামো ও প্রযুক্তির সফল সমন্বয় সাংস্কৃতিক বিনিময় ও বৈশ্বিক সংলাপে চীন-ইউনেস্কো সহযোগিতা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ব্যবহারে চার দফা প্রস্তাব চীন-মার্কিন শীর্ষ বৈঠককে ঘিরে বাড়ছে বৈশ্বিক প্রত্যাশা নাহিদ ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান, বাংলাদেশের বড় জয় একনেকে অনুমোদন পেল ৩৬ হাজার কোটি টাকার ৯ উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বাংলাদেশির নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সরকার

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ১ মার্চ, ২০২৬

ইরান ও মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং সাম্প্রতিক উত্তেজনাকর ঘটনাপ্রবাহে ঐ অঞ্চলে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার গুরুতর উদ্বেগ জানিয়েছে। শনিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি উচ্চপর্যায়ের বৈঠকে পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র সচিব অংশ নেন। আলোচনার অংশ হিসেবে তেহরানে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গেও সরাসরি যোগাযোগ করা হয়।

বৈঠক শেষে প্রকাশিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, আঞ্চলিক উত্তেজনার কারণে কিছু দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যগামী শ্রমিকদের যাতায়াতে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে যাতে বাংলাদেশি কর্মীরা পুনরায় প্রবেশ করতে পারেন—এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে অনুরোধ জানানো হয়েছে। কয়েকটি রাষ্ট্র ইতোমধ্যেই ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে।

বাংলাদেশের বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের সহায়তায় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এবং মধ্যপ্রাচ্যের প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে বলে জানানো হয়।

মন্ত্রণালয় আরও জানায়, তেহরানে বাংলাদেশ মিশন, কূটনীতিক, কর্মকর্তা-কর্মচারী এবং ইরানে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ বলেছে, সংলাপ ব্যর্থ হয়ে সংঘাত ঘনীভূত হওয়ায় অঞ্চলটির স্থিতিশীলতা ঝুঁকিতে পড়েছে—যা গুরুতর উদ্বেগের বিষয়। সকল দেশকে সংযম, আন্তর্জাতিক আইন ও পারস্পরিক শ্রদ্ধা মেনে চলার আহ্বান জানিয়েছে ঢাকা। বিবৃতিতে জোর দেওয়া হয় যে, দীর্ঘস্থায়ী সমাধান কেবল শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই সম্ভব।

বাংলাদেশ মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তাকে সমর্থন করে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানায়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD