শিরোনাম :
সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর বাকস্বাধীনতা থাকলেও তা যেন বাকশালীনতার সীমা অতিক্রম না করে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১,৪৯২ বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টকে দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতিকে এক মাসের সময় রোহিঙ্গা প্রত্যাবাসন ও জবাবদিহি একসঙ্গে এগিয়ে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের ওপরে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় হলিউডে এখনো বঞ্চনার শিকার সারান্ডন শিক্ষকদের সম্মান ও শিক্ষাকে গুরুত্ব দেওয়ার ইতিবাচক পরিবেশ তৈরির আহ্বান

ভাষা আন্দোলনের চেতনা গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার শক্তি : তারেক রহমান

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

 

আগামীকাল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬। এ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একুশের চেতনা থেকেই জন্ম নিয়েছিল সমতা, অধিকার ও গণতন্ত্রের সংগ্রাম। দীর্ঘ পথ অতিক্রম করে আজ দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, আর এটিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বিশ্বজুড়ে সব ভাষাভাষী মানুষকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ১৯৫২ সালে ভাষার অধিকার রক্ষায় আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি জাতি ঋণী। আবুল বরকত, রফিকউদ্দিন আহমদ, আবদুস সালাম, আব্দুল জব্বারসহ অগণিত তরুণের রক্তে রচিত এ ইতিহাস পূর্ব বাংলার মুক্তির সংগ্রামকে নতুন গতিপথ দেয়।

প্রধানমন্ত্রী বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষা ছিল বাঙালির আত্মপরিচয় গঠনের কেন্দ্রবিন্দু। ভাষা আন্দোলন বাঙালির গণতান্ত্রিক চেতনাকে দৃঢ় করেছে, যা পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের ভিত্তি স্থাপন করে।

তিনি আরও উল্লেখ করেন, ভাষা শহীদদের ত্যাগের প্রতীকী স্বীকৃতি হিসেবেই ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করেছে, যা বিশ্বের সব ভাষার মর্যাদা রক্ষার আন্দোলনকে আরও বিস্তৃত করেছে।

তারেক রহমান বলেন, স্বাধীনতার আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময়ের গণতান্ত্রিক সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন, তাদের আদর্শ সামনে রেখেই সরকার একটি মানবিক ও স্বনির্ভর রাষ্ট্র নির্মাণে কাজ করে যাচ্ছে।

দিবস উপলক্ষে ভাষাবৈচিত্র্য সংরক্ষণ, বাংলা ভাষার যথাযথ প্রয়োগ এবং নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি ভাষা শহীদদের মাগফেরাত এবং দিবস-সংশ্লিষ্ট সব কর্মসূচির সফলতা কামনা করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD