শিরোনাম :
ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা- তথ্য প্রবাহ ও স্বচ্ছতার ঝুঁকি সৃষ্টি করবে: টিআইবি ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদির বিরুদ্ধে নতুন সাজার রায় ফ্রাঙ্কফুর্টে নারায়ণগঞ্জ অ্যাসোসিয়েশনের বর্ণিল পিঠা উৎসব সরকার ও নির্বাচন কমিশনের অপরিণামদর্শী পদক্ষেপের ফলে গণভোট নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক : টিআইবি ঢাকা মহানগরের ভোটগ্রহণের আগে-পরবর্তী ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চার দিনের টানা ছুটি: স্বস্তিতে সরকারি কর্মচারীরা নির্বাচন উপলক্ষে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর কঠোর নিরাপত্তা জোরদার: দুর্গম ২৭টি ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন দেশীয় কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার অ্যাম্বিয়েন্টা ফেয়ার ২০২৬-এ বাংলাদেশের উজ্জ্বল উপস্থিতি

বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট সাথে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বৈঠক

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ১৪ই অক্টোবর বেইজিংয়ের মহাগণভবনে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিণী অমরাসুরিয়ার সঙ্গে বৈঠক করেছেন। তিনি বিশ্ব নারী শীর্ষ-সম্মেলনে যোগ দিতে চীন সফে এসেছেন।

বৈঠকে সি চিন পিং বলেন, চীন ও শ্রীলঙ্কার বন্ধুত্ব দীর্ঘকালের। দু’দেশ শান্তিপূর্ণ সহাবস্থানের পঞ্চশীল নীতির ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন করে, বিভিন্ন দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান ও কল্যাণমূলক সহযোগিতার ভালো উদাহরণ স্থাপন করেছে।
তিনি বলেন, চীন ও শ্রীলঙ্কা উন্নয়ন ও সহযোগিতায় সহযাত্রী ও অংশীদার। চীন সবসময় শ্রীলঙ্কাকে প্রতিবেশী কূটনীতির একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখে এসেছে, এবং শ্রীলঙ্কার সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব অব্যাহত রাখতে, কল্যাণমূলক সহযোগিতা সম্প্রসারণ করতে এবং চীন-শ্রীলঙ্কা অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা করতে চায়, দু’দেশের জনগণের জন্য আরো বেশি কল্যাণ বয়ে আনাতে চায়।

তিনি জোর দিয়ে বলেন, চীন, শ্রীলঙ্কার জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগলিক অখণ্ডতা রক্ষা, জাতীয় অবস্থার সাথে উপযুক্ত উন্নয়নের পথ অনুসরণ, অর্থনৈতিক উন্নয়ন কেন্দ্র করে জাতীয় সমৃদ্ধি অর্জনের চেষ্টা সমর্থন করে। চীন, শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ নির্মাণ, বন্দর অর্থনীতি, আধুনিক কৃষি, ডিজিটাল অর্থনীতি, সবুজ অর্থনীতি, পর্যটন ইত্যাদি ক্ষেত্রের সহযোগিতা সম্প্রসারণ করতে চায়। তা ছাড়া দু’পক্ষের উচিত সীমান্তবর্তী জুয়া, জালিয়াতি ও অন্যান্য অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে দৃঢ়ভাবে দমন করার জন্য আইন প্রয়োগকারী ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করা, জাতিসংঘসহ বহুপাক্ষিক কাঠামোতে সহযোগিতা জোরদার করা, সুশৃঙ্খল বহুমেরু বিশ্বকে উন্নীত করা, সহনশীল অর্থনৈতিক বিশ্বায়নকে প্রচার করা এবং গ্লোবাল সাউথের স্বার্থকে দৃঢ়ভাবে রক্ষা করা।

অমরাসুরিয়া সি চিন পিংয়ের প্রতি প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিশানায়েকের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, বিশ্ব নারী শীর্ষ-সম্মেলনে প্রেসিডেন্ট সি’র ভাষণ তাত্পর্যপূর্ণ, যা বিশ্বব্যাপী নারী-উন্নয়ন প্রচারে চীনের গুরুত্বপূর্ণ নেতৃত্বের ভূমিকা প্রদর্শন করেছে। শ্রীলঙ্কা, চীনের সঙ্গে সম্পর্কে বেশ গুরুত্ব দেয়। শ্রীলঙ্কার তার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীনের সাহায্যের জন্য ধন্যবাদ জানায় এবং চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে চায়। তিনি আরও বলেন প্রেসিডেন্ট সি’র উত্থাপিত ৪টি বিশ্ব উদ্যোগ বর্তমান অস্থির আন্তর্জাতিক পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কার চীনের সাথে এগুলো বাস্তবায়ন করবে এবং একসঙ্গে গ্লোবাল সাউথের স্বার্থ রক্ষা করবে।

সূত্র:তুহিনা-হাশিম-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।

এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©germanbanglanews24
Developer Design Host BD