শিরোনাম :
ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা- তথ্য প্রবাহ ও স্বচ্ছতার ঝুঁকি সৃষ্টি করবে: টিআইবি ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদির বিরুদ্ধে নতুন সাজার রায় ফ্রাঙ্কফুর্টে নারায়ণগঞ্জ অ্যাসোসিয়েশনের বর্ণিল পিঠা উৎসব সরকার ও নির্বাচন কমিশনের অপরিণামদর্শী পদক্ষেপের ফলে গণভোট নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক : টিআইবি ঢাকা মহানগরের ভোটগ্রহণের আগে-পরবর্তী ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চার দিনের টানা ছুটি: স্বস্তিতে সরকারি কর্মচারীরা নির্বাচন উপলক্ষে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর কঠোর নিরাপত্তা জোরদার: দুর্গম ২৭টি ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন দেশীয় কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার অ্যাম্বিয়েন্টা ফেয়ার ২০২৬-এ বাংলাদেশের উজ্জ্বল উপস্থিতি

বিএনপি জয়লাভ করলে, কৃষকদের ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফের প্রতিশ্রুতি

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

রাজশাহী মাদ্রাসা মাঠে বিভাগীয় সমাবেশ ফ্যামিলি কার্ড সহ কৃষকদের কৃষি কার্ড‌ এবং কৃষকদের কৃষি ঋণ ১০হাজার টাকা পর্যন্ত মওকুফের প্রতিশ্রুতি দেন তারেক রহমান।

তিনি বলেন ১২ তারিখে নির্বাচনে বিএনপি জয়লাভ করলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ১৩তারিখ থেকে ১০ হাজার টাকা ঋণ মওকুফ করা হবে।
এছাড়াও কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা সরকারিভাবে সরকার হইতে বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারবেন ।যেমন; কৃষি পণ্য সার ,বীজ ইত্যাদি সরকারিভাবে সুলভ মূল্যে সরবরাহ পাবেন।
এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের সকল নারী গৃহিণীরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণের অর্থ পাবে যা দলমত নির্বিশেষে সকলের জন্য প্রযোজ্য হবে। যাতে নারীরা পরিবারের স্বল্প পরিসরে হলেও স্বচ্ছলতা ফেরাতে পারে।
এছাড়াও রাজশাহী নাগরীকে আইটি কেন্দ্রক নগরী হিসেবে ভবিষ্যতে গড়ে তুলতে চান।
জনসভায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টার জনাব মিজানুর রহমান মিনু রাজশাহী সদর ২আসনের বিএনপি মনোনীত প্রার্থী। আরো উপস্থিত ছিলেন জনাব,শাহীন শওকত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাংগঠনিক সম্পাদক।
।এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক।
তার আগে জনসভায় বক্তব্য রাখেন রাজশাহী ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের বর্তমান উপদেষ্টা জনাব মিজানুর রহমান মিনু।
তিনি বলেন রাজশাহী অতীতে সিল্ক সিটি নামে পরিচিত ছিল তিনি ক্ষমতায় আসলে পুনরায় এই শিল্পে  শুরু করার আশায় দেয়।
রাস্তাঘাট ব্রিজ কালভার্ট নয় বরং কৃষি খাত এবং আইটি সেক্টরের দিকে বেশি স্বয়ংসম্পূর্ণ করতে চাই এমনটি ব্যক্ত করেন।
জনসভাটি পরিচালনা করেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক রিটন।
এরপর রাজশাহীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা নির্বাচনের প্রচারণায় বিভিন্ন বক্তব্য রাখেন।
তারেক রহমান বক্তব্য শেষে আবারো সকলকে একসাথে নিয়ে বলেন সবাই মিলে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।

এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©germanbanglanews24
Developer Design Host BD