শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলা বিসিএস ক্যাডার নিয়োগে অভিযোগ: তদন্ত শেষে পদক্ষেপের আশ্বাস হাম-রুবেলা প্রতিরোধে বাংলাদেশে ২.১৯ কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের মধ্যপ্রাচ্যে শান্তির জন্য চার প্রস্তাব পাঠক চাহিদায় সমৃদ্ধ হচ্ছে অনলাইন সাহিত্য খাত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-স্পেন যৌথ উদ্যোগ ইন্টারনেট সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতির রূপরেখা বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি-ব্রডব্যান্ড এক্সপো ২০২৬

বন্যা ও ভূমিধসে মেক্সিকোতে ৬৪ জনের মৃত্যু

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মেক্সিকোর দক্ষিণ-পূর্ব ও মধ্যাঞ্চলে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ জনে। এখনো অন্তত ৬৫ জন নিখোঁজ, এবং হাজার হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সোমবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

মেক্সিকোর দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান লাউরা ভেলাসকেজ জানিয়েছেন, প্রবল বর্ষণের কারণে সৃষ্ট এই বন্যা সবচেয়ে বেশি আঘাত হেনেছে ভেরাক্রুজ, হিদালগো ও পুয়েবলা প্রদেশে। মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে মৃতের সংখ্যা ১৭ জন বেড়েছে, যা দুর্যোগের ভয়াবহতা আরও স্পষ্ট করেছে।

প্রবল বৃষ্টিতে ফুলে ওঠা নদীগুলো আশপাশের গ্রামাঞ্চল প্লাবিত করেছে, বহু স্থানে ভূমিধসের সৃষ্টি হয়েছে এবং সড়ক ও সেতু ভেসে গেছে।
প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাম জানিয়েছেন, হাজারো সেনা, নৌযান, বিমান ও হেলিকপ্টার উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছে।

ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা পৌঁছাতে ১০ হাজারেরও বেশি সেনা সদস্য ও উদ্ধার সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। বন্যায় গৃহহীনদের জন্য ইতোমধ্যে অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, প্রায় ১৬ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৫৫টি শহর প্রাকৃতিক দুর্যোগে মারাত্মকভাবে বিপর্যস্ত।

দেশটির উত্তর ও মধ্যাঞ্চলে সোয়া ৩ লাখের বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে কাজ করছে জরুরি সেবাদানকারী সংস্থাগুলো।

স্থানীয় গণমাধ্যম আল-জাজিরা ও সিএনএন জানিয়েছে, আবহাওয়া দপ্তর নতুন করে আরও ভারী বৃষ্টির আশঙ্কা করছে, যা উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমকে আরও জটিল করে তুলতে পারে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD