শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলা বিসিএস ক্যাডার নিয়োগে অভিযোগ: তদন্ত শেষে পদক্ষেপের আশ্বাস হাম-রুবেলা প্রতিরোধে বাংলাদেশে ২.১৯ কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের মধ্যপ্রাচ্যে শান্তির জন্য চার প্রস্তাব পাঠক চাহিদায় সমৃদ্ধ হচ্ছে অনলাইন সাহিত্য খাত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-স্পেন যৌথ উদ্যোগ ইন্টারনেট সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতির রূপরেখা বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি-ব্রডব্যান্ড এক্সপো ২০২৬

নারী ওয়ানডে বিশ্বকাপ: ম্যাচ না জিতলেও কোটি কোটি টাকা পাবে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর আজ থেকে শুরু হচ্ছে। এবারের আসরে ভারত ও শ্রীলঙ্কা যৌথ আয়োজক।

আট দলের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশও। যারা দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলতে নামছে।

নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি নিজেদের প্রথম ম্যাচ খেলবে বৃহস্পতিবার, কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে।

২০২২ সালে অভিষেক বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে একমাত্র জয় পেয়েছিল বাংলাদেশ। তবে এবার জিতুক বা হারুক, আর্থিকভাবে খালি হাতে ফিরছে না দলটি।

শুধুমাত্র অংশগ্রহণের জন্যই বাংলাদেশ নিশ্চিতভাবে পাচ্ছে প্রায় ৩ কোটি ২ লাখ টাকা। এছাড়া প্রতিটি জয়েই দলের প্রাপ্তি হবে অতিরিক্ত ৪১ লাখ ৫৬ হাজার টাকা।

আইসিসির হিসেবে এবারের আসরের মোট প্রাইজমানি দাঁড়িয়েছে ১৬৮ কোটি ১৫ লাখ টাকা, যা নারী ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ। ২ নভেম্বর অনুষ্ঠিতব্য ফাইনালে শিরোপাজয়ী দল ঘরে তুলবে প্রায় ৫৪ কোটি ২৬ লাখ টাকা। এমন অঙ্ক ২০২৩ সালের ফিফা নারী বিশ্বকাপজয়ী স্পেনের প্রাইজমানির চেয়েও বেশি।

শুধু তাই নয়, ২০২২ সালের তুলনায় এবারের আসরে প্রাইজমানি বেড়েছে প্রায় ২৯৭ শতাংশ, যা পুরুষদের সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের (২০২৩) পুরস্কারের চেয়েও বড়। আইসিসির বিশ্বাস, এই আয়োজন নারী ক্রিকেটকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে এবং অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের আধিপত্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে অন্যান্য দলগুলো।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD