শিরোনাম :
করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ চীন-আসিয়ান বৈঠকে চার দফা সহযোগিতা প্রস্তাব শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, সরকারের সঙ্গে বৈঠকের আগে সিজেপির কঠোর বার্তা কুয়েত ও কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি বর্ণাঢ্য শোভাযাত্রায় শেষ হলো জগন্নাথদেবের রথযাত্রা উৎসব হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,১৩৭ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে স্পিকারের সংবাদ সম্মেলন আজ

“নারীর ক্ষমতায়ন হলো দেশের টেকসই উন্নয়নের ভিত্তি”: প্রধানমন্ত্রী 

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ৮ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য ও রাজনীতিসহ সব স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।

শনিবার এক বাণীতে তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে নারী-পুরুষ সবাই সমান অধিকার ভোগ করবে। সম্মান ও নিরাপত্তা নিয়ে পরিবার, রাষ্ট্র ও সমাজে কাজ করবে।”

প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। নারীদের রাষ্ট্র ও রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীর ক্ষমতায়নে যুগান্তকারী ভূমিকা রেখেছেন।

তিনি জানান, বর্তমান সরকার নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করেছে এবং বিনামূল্যে উচ্চশিক্ষা, ফ্রি স্কুল ইউনিফর্ম ও ডিজিটাল শিক্ষার সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।

নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে সরকার সাইবার বুলিং ও অনলাইন হয়রানি রোধে কঠোর অবস্থান নিয়েছে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক নারী দিবসের সব কর্মসূচি সফল হবে এবং নারীর ক্ষমতায়ন দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি হবে

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD