শিরোনাম :
নিরাপত্তাজনিত কারণে জিয়াউল আহসানের বিচার হবে ভার্চুয়ালি অভিবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে আসছে বিশেষ ট্রাইব্যুনাল: আইনমন্ত্রী ডেপুটি স্পিকারের সরকারের জবাবদিহিতায় ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান স্বেচ্ছাসেবকদের সুরক্ষায় আইনের তাগিদ : আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে রাষ্ট্রপতি মি অটোমেশন দ্রুত ও নির্ভুল করার তাগিদ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর; পাশে থাকার আশ্বাস ইউএনডিপির অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট হল ও মাইকেল উডফোর্ড আন্তর্জাতিক সংলাপে নগর-উন্নয়নের ভবিষ্যৎ রূপরেখা: হ্যনানে সফল সমাপ্তি বিশ্ব মেয়র সম্মেলন রোহিঙ্গা উপস্থিতি অর্থনীতি ও পরিবেশে বড় চাপ: কানাডার প্রতিমন্ত্রীর সাথে বৈঠকে প্রধানমন্ত্রী সাংস্কৃতিক কূটনীতিতে নজরুলের দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বান: মন্ত্রী নিতাই রায় চৌধুরী অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’: ইইউ কমিশনারের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

দক্ষিণ লেবাননে বিমান হামলায় তিন সাংবাদিক নিহত:আন্তর্জাতিক আইন লঙ্ঘন

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ৩০ মার্চ, ২০২৬

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় তিন সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় শনিবার জিজাইন হাইওয়েতে সংবাদকর্মীদের বহনকারী একটি গাড়িকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

নিহতদের মধ্যে রয়েছেন আল-মানার টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিনিধি আলী শোয়েব এবং আল-মায়াদিন টিভির সংবাদকর্মী ফাতিমা ফতুনি। একই ঘটনায় ফাতিমার ভাই, ফ্রিল্যান্স ভিডিও সাংবাদিক মোহাম্মদ ফতুনিও প্রাণ হারান।

আল-মায়াদিন জানায়, হামলার আগে ফাতিমা ফতুনি সরাসরি সম্প্রচারে ছিলেন। অপরদিকে আলী শোয়েব দীর্ঘদিন ধরে দক্ষিণ লেবাননে সংবাদ সংগ্রহে নিয়োজিত ছিলেন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ হামলার দায় স্বীকার করে জানায়, তাদের লক্ষ্য ছিলেন আলী শোয়েব। তাদের দাবি, তিনি সাংবাদিকতার আড়ালে হিজবুল্লাহর একটি বিশেষ ইউনিটের সঙ্গে যুক্ত ছিলেন এবং গোয়েন্দা তথ্য সরবরাহ করতেন। তবে এই অভিযোগের পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ প্রকাশ করা হয়নি।

হিজবুল্লাহ এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, সাংবাদিকদের ওপর হামলার দায় এড়াতে এটি একটি অজুহাত।

এদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ঘটনাটিকে ‘স্পষ্ট অপরাধ’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এটি আন্তর্জাতিক মানবিক আইন এবং যুদ্ধের নীতিমালার লঙ্ঘন। একই সঙ্গে সাংবাদিকদের সুরক্ষা সংক্রান্ত জেনেভা কনভেনশন ও জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবনার কথাও উল্লেখ করেন তিনি।

দেশটির তথ্যমন্ত্রী পল মরকোসও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD