শিরোনাম :
প্রথম ফুটবলার হিসেবে স্পেনের ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ সম্মাননা নিচ্ছেন মেসি ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন মধ্যস্থতায় ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় সম্মতি পুতিনের ভবিষ্যতে বিক্ষোভ না করার মুচলেকায় ৭ দিন পর মুক্তি পেলেন সিজেপির দুই শীর্ষ নেতা ফলপ্রসূ অংশীদারিত্বের লক্ষ্যে সেন্ট পিটার্সবার্গে চীন-রাশিয়া প্রধানমন্ত্রীদের সম্মেলন অর্থনৈতিক গতিশীলতা ও পর্যটন প্রসারে সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের সুফল পাচ্ছে চীন সাত দশকের গৌরবোজ্জ্বল ঐতিহ্যে চীনের কেন্দ্রীয় সমাজতন্ত্র ইনস্টিটিউট আন্তর্জাতিক সাংস্কৃতিক আদান-প্রদানে নতুন মাত্রা যোগ করল ‘আফ্রিকায় উচু অপেরা’ ২২৭ কিমি বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘চামপি’: তাইওয়ানে জারি সতর্কতা, ফ্লাইট বাতিল ও সামরিক মহড়া ব্যাহত ‘সমাজের নিকৃষ্টরাই এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা হন নেতা’: তজুমদ্দিনে ক্ষোভ প্রকাশ স্পিকার হাফিজ উদ্দিনের জলবায়ুর অভিঘাতে ২০৫০ সালের মধ্যে বাস্তুচ্যুত হতে পারে বাংলাদেশের ১ কোটি ৩৩ লাখ মানুষ: এডিবি

তাইওয়ান ইস্যুতে জাপান হস্তক্ষেপ করলে জোরালো প্রতিশোধ নেওয়া হবে: চীন

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

জাপানের প্রধানমন্ত্রী তাকাইছি সানে কংগ্রেসে চীনের তাইওয়ান বিষয় নিয়ে উন্মুক্তভাবে উস্কানিমূলক মন্তব্য রেখেছেন এবং তাইওয়ান প্রণালী ইস্যুতে বলপ্রয়োগ করে হস্তক্ষেপের সম্ভাবনার ইঙ্গিতও দিয়েছেন। চীন এর দৃঢ় বিরোধিতা করে এবং এটি কোনোভাবেই সহ্য করবে না।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান ১৩ নভেম্বর বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন। তিনি আরও বলেন, জাপানকে অবিলম্বে ভুল মন্তব্য সংশোধন করতে হবে এবং অবশ্যই তার আক্রমণাত্মক মন্তব্য প্রত্যাহার করতে হবে, অন্যথায় তাদের সব পরিণতি নিজেকেই বহন করতে হবে।

মুখপাত্র বলেন, চীন কঠোর মনোভাব এবং তীব্র প্রতিবাদ জানানো সত্ত্বেও জাপান ভুল মন্তব্য প্রত্যাহার করেনি। এই ভুল মন্তব্যগুলো এক চীন নীতি, চীন-জাপান চারটি রাজনৈতিক দলিল এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়মের গুরুতর লঙ্ঘন। এটি চীনের অভ্যন্তরীণ বিষয়ে স্পষ্ট হস্তক্ষেপ, চীনের মূল স্বার্থের প্রতি চ্যালেঞ্জ এবং চীনের সার্বভৌমত্বের ওপর লঙ্ঘন।
লিন চিয়ান বলেন, চলতি বছরটি চীনা জনগণের জাপানি আগ্রাসন-বিরোধী যুদ্ধ তথা বিশ্ব ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধ জয়ের ৮০তম বার্ষিকী এবং একইসাথে তাইওয়ানের পুনরুদ্ধারের ৮০তম বার্ষিকী। জাপান একসময় তাইওয়ানকে উপনিবেশ করে রেখেছিল এবং অসংখ্য অপরাধ করেছিল। জাপানি সামরিকতন্ত্র বারবার “অস্তিত্বগত সংকট” এর অজুহাতে বিদেশি আগ্রাসন শুরু করেছে। এর মধ্যে রয়েছে “আত্মরক্ষার অধিকার প্রয়োগের” অজুহাতে নির্লজ্জভাবে ‘১৮ সেপ্টেম্বরের’ ঘটনা তৈরি করা এবং চীনের বিরুদ্ধে আগ্রাসনের যুদ্ধ শুরু করা, যা এশিয়ার জনগণের জন্য গভীর বিপর্যয় ডেকে এনেছিল।

তিনি প্রশ্ন তোলেন, “আজ, জাপানের প্রধানমন্ত্রী আবার তথাকথিত ‘অস্তিত্বগত সংকট’ উল্লেখ করছেন, এর উদ্দেশ্য কী? জাপান কি আবার চীনা জনগণ এবং এশিয়ার জনগণের বিরুদ্ধে শত্রুতা করবে?”

লিন চিয়ান জোর দিয়ে বলেন, তাইওয়ান চীনের তাইওয়ান। কোন পদ্ধতিতে তাইওয়ান সমস্যার সমাধান করা হবে বা দেশের ঐক্য বাস্তবায়ন করা হবে, তা চীনাদের নিজস্ব ব্যাপার। বাইরের কোনো হস্তক্ষেপ করা যাবে না। যদি জাপান বলপ্রয়োগ করে তাইওয়ান প্রণালীর পরিস্থিতিতে হস্তক্ষেপ করার সাহস করে, তবে তা আগ্রাসনের একটি লক্ষণ হবে এবং চীন অবশ্যই জোরালো প্রতিশোধ নেবে!

সূত্র: শুয়েই-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD