শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলা বিসিএস ক্যাডার নিয়োগে অভিযোগ: তদন্ত শেষে পদক্ষেপের আশ্বাস হাম-রুবেলা প্রতিরোধে বাংলাদেশে ২.১৯ কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের মধ্যপ্রাচ্যে শান্তির জন্য চার প্রস্তাব পাঠক চাহিদায় সমৃদ্ধ হচ্ছে অনলাইন সাহিত্য খাত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-স্পেন যৌথ উদ্যোগ ইন্টারনেট সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতির রূপরেখা বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি-ব্রডব্যান্ড এক্সপো ২০২৬

টেলিটকের সেবা ঘাটতি কাটিয়ে দ্রুত উন্নতি চাই: টেলিযোগাযোগ মন্ত্রী

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

টেলিটকের সেবায় দ্রুত দৃশ্যমান পরিবর্তন আনতে হবে—এমন স্পষ্ট নির্দেশনা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, সরকার চায় রাষ্ট্রায়ত্ত অপারেটরের সেবায় মানুষ তাৎক্ষণিক উন্নতি অনুভব করুক।

আজ গুলশানের টেলিটক কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মন্ত্রী টেলিটকের শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশে এই নির্দেশনা দেন। সভায় মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদও বক্তব্য রাখেন।

মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন করে একটি জনবান্ধব সরকার হিসেবে জনগণের সামনে দাঁড়াতে চাই আমরা।” তিনি বলেন, টেলিটককে তার সেবার মান উন্নয়নে নতুন উদ্যমে কাজ করতে হবে।

উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, উন্নয়ন কার্যক্রমকে দ্রুত এগিয়ে নিতে প্রতিষ্ঠান, মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি জানান, মন্ত্রণালয় সব ধরনের সহায়তা দেবে।

সভায় তারা টেলিটকের চলমান সেবা, নেটওয়ার্ক সম্প্রসারণ, ডিজিটাল অবকাঠামো উন্নয়ন ও গ্রাহকসেবার মান বৃদ্ধির নানা দিক পর্যালোচনা করেন।

মতবিনিময় সভায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরীসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD