শিরোনাম :
১লা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির সূচনা করবেন প্রধানমন্ত্রী সাবেক উপদেষ্টাদের আর্থিক লেনদেনের তথ্য চাইলো বিএফআইইউ বিদেশে কর্মসংস্থান বাড়াতে নতুন পরিকল্পনা, জাপানকে অগ্রাধিকার ল্যাটিন আমেরিকায় নতুন সামরিক তৎপরতা, ইকুয়েডরে যুক্তরাষ্ট্রের অভিযান চীনের উচ্চমানের উন্নয়ন ও নতুন প্রবৃদ্ধিচালকের দিকে বিশ্বদৃষ্টি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান বিশ্বকে বিপদজনক করে তুলবে বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে চীনের অগ্রগতির প্রশংসা শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের হরমুজ প্রণালীতে ঝুঁকি বাড়লে তেল ব্যারেলপ্রতি ১৫০ ডলারে পৌঁছাতে পারে রাষ্ট্রের মালিক জনগণ; আমরা তাদের সেবক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী খুব শীঘ্রই সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চীনের জাতীয় গেমসের উদ্বোধন অসাধারণ: আইওসি প্রেসিডেন্ট

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট কাস্টি কভেন্ট্রি বলেছেন, সম্প্রতি অনুষ্ঠিত চীনের জাতীয় গেমসের উদ্বোধনী অনুষ্ঠান ছিল এককথায় অসাধারণ। চীনে জাতীয় গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণশেষে, প্রথম বারের মতো চীন সফরকারী কভেন্ট্রি, চায়না মিডিয়া গ্রুপের সিজিটিএন-কে দেওয়া এক সাক্ষাত্কার এ মন্তব্য করেন।

তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি, খেলাধুলা ও প্রযুক্তির অসাধারণ সম্মিলন ঘটেছে। এতে ঢোল ও সঙ্গীত পরিবেশনা নিয়েও তার সঙ্গে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের কথা হয়েছে। সি তাকে চীনের গ্রেটার বে এরিয়ার অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে প্রাথমিক ধারণাও দিয়েছেন।

কভেন্ট্রি বলেন, খেলাধুলা সমাজের উন্নয়নে, সামাজিক সংহতি বৃদ্ধিতে এবং সামগ্রিক সামাজিক ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে সাহায্য করতে পারে। কারণ, যখন বাসিন্দারা সুস্থ থাকেন, তখন স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর চাপ কার্যকরভাবে হ্রাস পায়।

চীন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সাথে উচ্চমানের সহযোগিতা আরও গভীর করতে এবং বিশ্বব্যাপী ক্রীড়া পরিচালনায় চীনা জ্ঞান ও শক্তি সরবরাহ করতে চায় বলে চীনা প্রেসিডেন্টের বক্তব্য সম্পর্কে কভেন্ট্রি বলেন, “আমরা চীনা অলিম্পিক কমিটির সাথে ঘনিষ্ঠ সহযোগিতা চালিয়ে যাবো। গোটা অলিম্পিক আন্দোলন চীনের অনুশীলন থেকে শিক্ষা নিতে পারে।”

অলিম্পিক আন্দোলন ও গোটা ক্রীড়াজগতের জন্য প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার তাত্পর্য সম্পর্কে তিনি বলেন, এটি ক্রীড়াবিদদের প্রশিক্ষণে সহায়তা, চিকিত্সা পরামর্শ ও পুষ্টিগত দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি, রেফারি সিদ্ধান্ত, স্কোরিং ও দর্শকদের মিথস্ক্রিয়ায় ভূমিকা পালন করতে পারে।

তার এবারের চীন সফরকালে সিএমজি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সাথে ২০২৬ থেকে ২০৩২ সাল পর্যন্ত অলিম্পিক গেমস প্রচারসংশ্লিষ্ট দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করেছে। এ সম্পর্কে তিনি বলেন, “আমরা আরও শক্তিশালী অংশীদারিত্বের সম্পর্ক গড়ে তুলতে পারি।”

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট হিসেবে কভেন্ট্রি চীনের সাথে সহযোগিতা অব্যাহতভাবে জোরদার করার এবং অলিম্পিক আন্দোলনের জোরালো উন্নয়নকে যৌথভাবে এগিয়ে নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন।

সূত্র: ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।

এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD