শিরোনাম :
ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা- তথ্য প্রবাহ ও স্বচ্ছতার ঝুঁকি সৃষ্টি করবে: টিআইবি ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদির বিরুদ্ধে নতুন সাজার রায় ফ্রাঙ্কফুর্টে নারায়ণগঞ্জ অ্যাসোসিয়েশনের বর্ণিল পিঠা উৎসব সরকার ও নির্বাচন কমিশনের অপরিণামদর্শী পদক্ষেপের ফলে গণভোট নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক : টিআইবি ঢাকা মহানগরের ভোটগ্রহণের আগে-পরবর্তী ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চার দিনের টানা ছুটি: স্বস্তিতে সরকারি কর্মচারীরা নির্বাচন উপলক্ষে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর কঠোর নিরাপত্তা জোরদার: দুর্গম ২৭টি ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন দেশীয় কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার অ্যাম্বিয়েন্টা ফেয়ার ২০২৬-এ বাংলাদেশের উজ্জ্বল উপস্থিতি

ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে : তারেক রহমান

ঢাকা অ‌ফিস, ডেস্ক রি‌পোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বাধীনতার পর থেকে দেশে বারবার স্বৈরাচারের আবির্ভাব হয়েছে। জনগণের আন্দোলনেই তারা বিতাড়িত হয়েছে। কিন্তু আগামী দিনে যদি বিএনপি ও গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না থাকে, তাহলে আবারও গুপ্ত স্বৈরাচারের উদ্ভব হতে পারে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দীর্ঘ ১৬ বছর পর নগরীর কান্দিরপাড় টাউনহল মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

তারেক রহমান বলেন, গত ১৫-১৬ বছরে বিএনপির অসংখ্য নেতাকর্মী খুন, গুম, নির্যাতন ও পঙ্গুত্ব বরণ করেছেন। তারপরও জনগণের সঙ্গে থেকে আন্দোলন চালিয়ে গেছেন তারা। আজ স্বৈরাচার পতিত হয়েছে, কিন্তু সামনে রয়েছে দেশ পুনর্গঠনের দায়িত্ব। এজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনগণের কাছে যেতে হবে।

তিনি বলেন, সমাবেশে বক্তব্য দিলেই হবে না। দুয়েজনের টিম করে ঘরে ঘরে গিয়ে জনগণকে জানাতে হবে বিএনপি কীভাবে দেশ গড়ে তুলবে, নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবে।

তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমাদের লক্ষ্য এখন একটাই—ঐক্য, জনগণ ও দেশ গঠন। জনগণই বিএনপির ক্ষমতার উৎস, তাই জনগণ যেভাবে চায়, সেভাবেই কাজ করতে হবে।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, জান্নাতের টিকিট বিক্রি করা ধর্ম ব্যবসায়ীরা দেশে বিভাজন তৈরি করতে চাইছে। চেতনার ব্যবসাও দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিমের সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মনিরুল হক চৌধুরী, হাজী আমিন উর রশিদ ইয়াসিন, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, মো. আবুল কালাম ও মো. মোস্তাক মিয়া।

 

এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©germanbanglanews24
Developer Design Host BD