শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলা বিসিএস ক্যাডার নিয়োগে অভিযোগ: তদন্ত শেষে পদক্ষেপের আশ্বাস হাম-রুবেলা প্রতিরোধে বাংলাদেশে ২.১৯ কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের মধ্যপ্রাচ্যে শান্তির জন্য চার প্রস্তাব পাঠক চাহিদায় সমৃদ্ধ হচ্ছে অনলাইন সাহিত্য খাত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-স্পেন যৌথ উদ্যোগ ইন্টারনেট সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতির রূপরেখা বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি-ব্রডব্যান্ড এক্সপো ২০২৬

এস আলম গ্রুপ চেয়ারম্যান সাইফুল আলমের ১৪২২ বিঘা জমি জব্দের আদেশ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা গাজীপুর ও কক্সবাজারের ১৪২২ বিঘা জমি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হক আদালতে জমি জব্দের আবেদন করেন। শুনানি শেষে আদালত গাজীপুর সদরে ৮.৫৮ একর, শ্রীপুরে ৪.৮৬ একর, কক্সবাজারের পেকুয়ায় ২৭২.৬৮ একর, মহেশখালীতে ১৮০.২৮ একর, কক্সবাজার সদরে ২.১২ একর এবং চকরিয়া সদরে ০.৯৬ একর জমি জব্দের নির্দেশ দেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, সাইফুল আলম ও তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অর্থ পাচার (মানিলন্ডারিং) সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান চলছে। তদন্তে দেখা গেছে, তিনি ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন ব্যাংক থেকে বেনামে ঋণ নিয়ে তা আত্মসাৎ করে দেশ-বিদেশে বিপুল সম্পদ অর্জন করেছেন।

দুদক আরও জানায়, অনুসন্ধান চলাকালে প্রাপ্ত তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে—সাইফুল আলম ও তার পরিবারের সদস্যরা এই সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর বা বেহাতের চেষ্টা করছেন। এমন আশঙ্কার প্রেক্ষিতে এসব সম্পদ জব্দ না করা হলে তদন্ত শেষ হওয়ার আগেই সেগুলো উদ্ধার করা কঠিন হয়ে পড়বে।

তদন্তের স্বার্থে ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার প্রয়োজনে কমিশন আদালতের কাছে জমি জব্দের আবেদন জানায়। আদালত শুনানি শেষে জরুরি ভিত্তিতে উক্ত সম্পদসমূহ জব্দের নির্দেশ দেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD