শিরোনাম :
বিসিএস ক্যাডার নিয়োগে অভিযোগ: তদন্ত শেষে পদক্ষেপের আশ্বাস হাম-রুবেলা প্রতিরোধে বাংলাদেশে ২.১৯ কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের মধ্যপ্রাচ্যে শান্তির জন্য চার প্রস্তাব পাঠক চাহিদায় সমৃদ্ধ হচ্ছে অনলাইন সাহিত্য খাত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-স্পেন যৌথ উদ্যোগ ইন্টারনেট সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতির রূপরেখা বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি-ব্রডব্যান্ড এক্সপো ২০২৬ সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখবেন: ধর্মমন্ত্রী।

এভারেস্ট অঞ্চলে শতাধিক পর্যটক আটকা, লুকলায় স্থবির বিমান চলাচল

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ২ নভেম্বর, ২০২৫

টানা বর্ষণ, তুষারপাত ও ঝড়ো আবহাওয়ার কারণে নেপালের এভারেস্ট অঞ্চলে শতাধিক পর্যটক আটকা পড়েছেন। শনিবার ভারতের শীর্ষস্থানীয় দৈনিক দ্য হিন্দু-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট (উচ্চতা ২৯ হাজার ৩১ ফুট) নেপালের উত্তর-পূর্বাঞ্চলীয় কোশি প্রদেশের সোলুখুম্বু জেলার লুকলা এলাকায় অবস্থিত। সরকারি সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে ওই অঞ্চলে টানা বৃষ্টি ও তুষারপাতের কারণে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।

মেঘলা আকাশ, প্রবল ঝোড়ো হাওয়া ও দৃশ্যমানতা কমে যাওয়ায় লুকলা বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল বন্ধ রয়েছে। ফলে বহু ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন পর্যটক ও স্থানীয় বাসিন্দারা।

সোলুখুম্বু জেলার সহকারী প্রধান জেলা প্রশাসক সুরেন্দ্র থাপা জানান, বৃহস্পতিবার থেকে বিমান চলাচল বন্ধ থাকায় এভারেস্ট বেস ক্যাম্প থেকে ফেরা বহু পর্যটক লুকলায় আটকা পড়েছেন। তিনি বলেন,

“পর্যটন মৌসুমে প্রতিদিন লুকলা থেকে একাধিক ফ্লাইট পরিচালিত হয়। কিন্তু বর্তমানে সব ফ্লাইট স্থগিত থাকায় পর্যটকদের চাপ বেড়েছে। অনেকেই থাকার জায়গা পাচ্ছেন না।”

তারা এয়ারলাইন্সের লুকলা বিমানবন্দরের ইনচার্জ অমৃত মাগার জানিয়েছেন, তাদের সংস্থার টিকিটধারী প্রায় দেড় হাজার পর্যটক বর্তমানে লুকলায় অবস্থান করছেন।

নেপালের আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আপাতত ভারী বৃষ্টি ও তুষারপাত কমার সম্ভাবনা নেই। বরং আগামী দুই দিন কোশি প্রদেশ ও আশপাশের পার্বত্য এলাকায় আরও বৃষ্টিপাত ও তুষারপাতের আশঙ্কা রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD