শিরোনাম :
জার্মানিতে পালিত হচ্ছে বাবা দিবস : ফাট্যারটাগ উৎসব, বন্ধুত্ব আর ঐতিহ্যের অনন্য মিলন মণিপুরে গির্জার নেতাদের গাড়িবহরে হামলায় নিহত চার্চ নেতারা গ্রামীণ পুনরুজ্জীবনে অবকাঠামো ও প্রযুক্তির সফল সমন্বয় সাংস্কৃতিক বিনিময় ও বৈশ্বিক সংলাপে চীন-ইউনেস্কো সহযোগিতা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ব্যবহারে চার দফা প্রস্তাব চীন-মার্কিন শীর্ষ বৈঠককে ঘিরে বাড়ছে বৈশ্বিক প্রত্যাশা নাহিদ ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান, বাংলাদেশের বড় জয় একনেকে অনুমোদন পেল ৩৬ হাজার কোটি টাকার ৯ উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা

আন্তর্জাতিক উদ্বেগের কেন্দ্রে বাংলাদেশ: মানবাধিকার ও গণতন্ত্রের সংকট

সম্পাদকীয়:
  • প্রকাশের সময়: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

সম্পাদকীয়: বাংলাদেশ আজ এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, প্রকাশ্য হত্যাকাণ্ড ও মব সংস্কৃতির বিস্তার স্পষ্ট করে দিচ্ছে রাষ্ট্র তার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা যখন স্বাভাবিক হয়ে ওঠে, তখন তা বিচারব্যবস্থা ও আইন প্রয়োগকারী সংস্থার প্রতি মানুষের আস্থাহীনতারই প্রতিফলন।

এই পরিস্থিতির মধ্যে গণমাধ্যমের ওপর ধারাবাহিক হামলা উদ্বেগজনক মাত্রা ছুঁয়েছে। প্রথম আলোসহ একাধিক সংবাদমাধ্যমে ভাঙচুর ও অগ্নিসংযোগ মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। গণতন্ত্রের অন্যতম স্তম্ভ স্বাধীন সংবাদমাধ্যম সেই স্তম্ভ দুর্বল হলে রাষ্ট্রের গণতান্ত্রিক ভিত্তিও নড়বড়ে হয়ে পড়ে।

একই সঙ্গে উদীচীর মতো প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন এবং শিল্প-সাহিত্য-সংস্কৃতির ওপর মৌলবাদী গোষ্ঠীর হামলা সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার ইঙ্গিত দেয়। সংস্কৃতি ও যুক্তিবাদ দমন মানেই বহুত্ববাদ ও সহনশীলতার বিরুদ্ধে আঘাত। এসব ঘটনায় সরকারের দুর্বল ও নীরব ভূমিকা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

এই অভ্যন্তরীণ সংকটের সঙ্গে যুক্ত হয়েছে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক টানাপোড়েন। এমন সময়ে বাংলাদেশের প্রয়োজন ছিল একটি শক্তিশালী ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা। অথচ বাস্তবে দেখা যাচ্ছে ভিন্নমত দমন, নাগরিক অধিকার সংকোচন এবং রাষ্ট্রীয় জবাবদিহির ঘাটতি।

গণতন্ত্র কেবল নির্বাচন নয়; গণতন্ত্র মানে আইনের শাসন, নাগরিক নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা। সরকার যদি এখনই দলীয় প্রভাবমুক্ত আইনশৃঙ্খলা নিশ্চিত করতে, মব সহিংসতা দমন করতে এবং গণমাধ্যম ও সংস্কৃতির স্বাধীনতা রক্ষা করতে ব্যর্থ হয়, তবে এই সংকট আরও গভীর হবে।

বাংলাদেশ আজ এক স্পষ্ট সতর্কবার্তার মুখোমুখি। প্রশ্ন একটাই সরকার কি সেই বার্তা শুনবে, নাকি ইতিহাসের সামনে আবারও ব্যর্থতার দায় নিবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD