শিরোনাম :
আরব সাগরে নিখোঁজ পাকিস্তানগামী কার্গো বিমান, পাঁচ ক্রুকে খুঁজছে উদ্ধারকারী দল পাহাড়ি ঢলে বিচ্ছিন্ন বাঘাইছড়ি-লংগদু, সাজেকে আটকা প্রায় ৪০০ পর্যটক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের রেফারিং নিয়ে ফিফার কাছে মিশরের অভিযোগ বাহরাইন ও কুয়েতে ৮৫ মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি আইআরজিসির উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে বৃষ্টির দুর্যোগ, নিহত ১০; ক্ষতিগ্রস্ত ১৬ হাজারের বেশি ২৫ বছরের অপেক্ষার অবসানের পথে, সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল মালয়েশিয়ার শ্রমবাজার ফের উন্মুক্ত, ১-২ মাসের মধ্যে কর্মী পাঠানোর আশা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এক মাসের মধ্যে সুপারিশ চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্পেনের কাছে হেরে রোনালদোর বিশ্বকাপের ইতি, পর্তুগালের বিদায়ের পেছনে যেসব কারণ তাপপ্রবাহ ও দমকা বাতাসে নিয়ন্ত্রণের বাইরে ফ্রান্সের দাবানল, পুড়েছে ৪ হাজার ৬০০ হেক্টর বন

জার্মানিতে বাংলাদেশিদের জন্য ভোকেশনাল ট্রেনিংয়ের নতুন সুযোগ

ফাতেমা রহমান রুমা,জার্মানি:
  • প্রকাশের সময়: রবিবার, ২৪ মে, ২০২৬

ছবি: ইন্টারনেট।

জার্মানিতে বিভিন্ন খাতে বাংলাদেশি তরুণদের জন্য ভোকেশনাল ট্রেনিং বা ‘আউসবিল্ডুং’ (Ausbildung) করার দারুণ সুযোগ সৃষ্টি হয়েছে। দেশটির ডুয়াল ভোকেশনাল ট্রেনিং সিস্টেমের মাধ্যমে অংশগ্রহণকারীরা একইসঙ্গে কোনো প্রতিষ্ঠানে বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি ভোকেশনাল স্কুলে তাত্ত্বিক শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন।

এই প্রশিক্ষণ সম্পন্ন করার পর প্রশিক্ষণার্থীরা জার্মানিতে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত পেশাগত যোগ্যতা অর্জন করবেন, যা ভবিষ্যতে আন্তর্জাতিক মানের চাকরির সুযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জানা গেছে, বর্তমানে স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, হোটেল ও রেস্টুরেন্ট ব্যবস্থাপনা, কারিগরি ও শিল্পখাতসহ বিভিন্ন পেশায় দক্ষ জনবলের চাহিদা বৃদ্ধি পেয়েছে। কোন কোন খাতে প্রশিক্ষণের সুযোগ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জার্মান সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

এছাড়া ভোকেশনাল ট্রেনিং ভিসা, আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র এবং যোগ্যতার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে আগ্রহীদের জার্মান দূতাবাস, ঢাকার অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শনের পরামর্শ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, তরুণ প্রজন্মের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক কর্মসংস্থানের ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বাংলাদেশ দূতাবাস দেশের জনগণের কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসায়ীদের জন্য নতুন সম্ভাবনাময় উদ্যোগ ও প্রকল্প অনুসন্ধানে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করা হয়।

কোন কোন পেশায় এখন বেশি চাহিদা আছে এবং কোন ধরনের ট্রেনিং পাওয়া যায়, তা দেখতে ওয়েবসাইট :
https://www.make-it-in-germany.com/en/study-vocational-training/training/profiles

ভোকেশনাল ট্রেনিং ভিসা, যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে জার্মান দূতাবাস, ঢাকা-এর অফিসিয়াল ওয়েবসাইট :https://dhaka.diplo.de/bd-en/service/2685226-2685226

বিশ্লেষকদের মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি, শিল্পখাত এবং তরুণ সমাজ ব্যাপকভাবে উপকৃত হবে। দূরদর্শী ও সময়োপযোগী এ পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট রাষ্ট্রদূত ও তাঁর টিমের ভূয়সী প্রশংসা করেছেন অনেকে।

সূত্র: জার্মান দূতাবাস, ঢাকা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD