শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

এশিয়ায় ইন্টারনেট ব্যবহারে পঞ্চম অবস্থানে বাংলাদেশ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৮ অক্টোবর, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: ইন্টারনেট ওয়ার্ল্ড স্ট্যাটের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০১৭ সালের ডিসেম্বর মাসের মধ্যে বাংলাদেশে ৮ কোটিরও বেশি লোক ইন্টারনেট সুবিধার আওতায় এসেছে। ২০০০ সালে এই সংখ্যা ছিল মাত্র এক লাখ।

ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সারা বিশ্বে দ্রুত হারে বাড়তে থাকার মধ্যেই এশিয়ার দেশগুলোর ভেতর ইন্টারনেট ব্যবহারে পঞ্চম অবস্থানে নাম এসেছে বাংলাদেশের।

তথ্য বলছে, ৭৭ কোটি ২০ লাখ ইন্টারনেট ব্যবহারকারী নিয়ে চীন সবার ওপরে রয়েছে। এর পরেই ভারত, ইন্দোনেশিয়া এবং জাপান রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

২ কোটি ২০ লাখ থেকে ৭৭ কোটি ২০ লাখ লোককে ইন্টারনেট ব্যবহারের আওতায় আনতে পারার বিশাল কৃতিত্ব দেখিয়েছে চীন। দেশটিতে ইন্টারনেট প্রাপ্যতার হার ৫৫ দশমিক ৮ শতাংশে পৌঁছেছে, যা বৈশ্বিক গড় প্রাপ্যতার হারের চেয়েও ৪ দশমিক ১ শতাংশ বেশি।

ডিজিটাল যুগে প্রবেশের নামে বিশ্বের প্রায় সর্বত্রই ইন্টারনেটের ব্যবহার ব্যাপকহারে বেড়েছে। এশিয়ার দেশগুলো গত ১৭ বছরে তথ্য-প্রযুক্তির এ খাতে প্রভাবশালী প্রবৃদ্ধি দেখিয়েছে।

ইন্দোনেশিয়ায় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ২০ লাখ থেকে ১৪ কোটি ৩০ লাখে এসে দাঁড়িয়েছে। জাপানে এ সংখ্যা ১১ কোটি ৮০ লাখ।

ফিলিপাইনে ৬ কোটি ৭ লাখ এবং ভিয়েতনামে ৬ কোটি ৪০ লাখ মানুষ ইন্টারনেটের আওতায় এসেছে। থাইল্যান্ডে ইন্টারনেট ব্যবহারকারী এখন ৫ কোটি ৭০ লাখ।

পাকিস্তানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র ১৩ লাখ, কিন্তু গত বছরের শেষদিকে এ সংখ্যা ৪ কোটি ৪০ লাখে এসে ঠেকেছে।

২০০০ সাল থেকে ২০১৭ সালের মধ্যে ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫০ লাখ থেকে এক লাফে ৪৬ কোটি ২০ লাখে পৌঁছে। আশা করা হচ্ছে, এ বছর এ সংখ্যা বেড়ে ৫০ কোটিতে দাঁড়াবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD