শিরোনাম :
তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা অর্থায়ন দিচ্ছে বাংলাদেশ ব্যাংক: ৫৬ জেলায় আবেদন শুরু ২৪ ঘণ্টায় ইয়েমেনি বাহিনীর প্রায় ১ হাজার হামলা: ৩৩২ হুথি সেনা হতাহতের দাবি বিশ্বজুড়ে শাসক দলগুলোর রাজনৈতিক সংকটের মুখে চীনের দীর্ঘমেয়াদি নেতৃত্ব উন্নয়ন মডেল পানি সাশ্রয় ও পরিবেশগত সুরক্ষায় হুয়াংহো অববাহিকায় উচ্চমানের উন্নয়নের রূপরেখা চীন-ওমান কূটনৈতিক সম্পর্কের ৪৮ বছরে ওমানের কোনো সুলতানের প্রথম ঐতিহাসিক চীন সফর ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে টিকিটের অবিশ্বাস্য চাহিদা: আবেদন ছাড়াল ১২ কোটি ৮০ লাখ ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর উত্তাল: যাত্রী নিরাপত্তায় সাময়িক বন্ধ মেট্রো স্টেশন অক্টোবরে ২৪০ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার, ধর্ষণের শিকার ৫১: মহিলা পরিষদের প্রতিবেদন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সোলার এক্সপো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিম ইয়েমেনে তীব্র সংঘাতে বাস্তুচ্যুত ৩ লাখেরও বেশি মানুষ:মানবিক বিপর্যয় ও জরুরি তহবিলের সংকট

চীন-ওমান কূটনৈতিক সম্পর্কের ৪৮ বছরে ওমানের কোনো সুলতানের প্রথম ঐতিহাসিক চীন সফর

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, ২ নভেম্বর (সোমবার) সকালে বেইজিংয়ের গণমহাভবনে, ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল-সায়িদের সঙ্গে বৈঠক করেন।সি চিন পিং বলেন, চীন ও ওমানের বন্ধুত্বের দীর্ঘ ইতিহাস রয়েছে, যার ভিত্তি মজবুত এবং ভবিষ্যৎ উজ্জ্বল। দুই পক্ষ সর্বদা বিশ্বাসের মাধ্যমে সম্পর্ক গড়ে তুলেছে, আন্তরিকতার সঙ্গে একে অপরের প্রতি আচরণ করেছে, সম্মানের সঙ্গে একে অপরকে শ্রদ্ধা করেছে, এবং ন্যায়ের পথে একসঙ্গে এগিয়েছে। হাজার বছরেরও বেশি সময় ধরে চলমান চীন-ওমান বন্ধুত্ব সময়ের পরীক্ষায় আরও দৃঢ় হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের পারস্পরিক রাজনৈতিক আস্থা ক্রমশ মজবুত হয়েছে, পারস্পরিক কল্যাণকর সহযোগিতা ফলপ্রসূ হয়েছে, এবং ঐতিহ্যবাহী বন্ধুত্ব মানুষের হৃদয়ে আরও গভীরভাবে প্রোথিত হয়েছে।

তিনি বলেন, চীন-ওমান সম্পর্ক সম্প্রসারণ ও গভীরতর করা দুই পক্ষের যৌথ কৌশলগত বাছাই, যা যুগের ধারা ও ইতিহাসের মহাপ্রবাহের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং দুই দেশের জনগণের যৌথ প্রত্যাশার সঙ্গে খাপ খায়। চীন ওমানের সঙ্গে যৌথভাবে চীন-ওমান কৌশলগত অংশীদারিত্বকে আরও উচ্চ পর্যায়ে এগিয়ে নিতে, দুই দেশের জনগণের আরও বেশি কল্যাণ সাধন করতে, এবং অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে অবদান রাখতে প্রস্তুত।

তিনি জোর দিয়ে বলেন, এই সফর চীন-ওমান কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৮ বছরের ইতিহাসে ওমানের সুলতানের প্রথম চীন সফর। তিনি বিশ্বাস করেন, এই সফর চীন-ওমান সম্পর্কের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিকাশে শক্তিশালী গতি জোগাবে।

তিনি আরও বলেন, চীন ও ওমানকে পারস্পরিক রাজনৈতিক আস্থা বৃদ্ধি করতে হবে, রাষ্ট্রপরিচালনা ও শাসনব্যবস্থার অভিজ্ঞতা বিনিময় জোরদার করতে হবে। চীন ওমানের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা এবং নিজ দেশের পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ উন্নয়ন-পথ স্বাধীনভাবে অন্বেষণকে সমর্থন করে এবং ওমানের সঙ্গে পারস্পরিক সমর্থন অব্যাহত রাখতে প্রস্তুত। দুই পক্ষকে বাস্তবসম্মত সহযোগিতা সম্প্রসারণ করতে হবে এবং দুই দেশের পারস্পরিক কল্যাণকর ও জয়-জয় ভিত্তিকে ক্রমাগত সুদৃঢ় করতে হবে।

তিনি বলেন, চীন উচ্চমানের উন্নয়ন এগিয়ে নিচ্ছে এবং উচ্চস্তরের উন্মুক্ততা সম্প্রসারণ করছে, যা ওমানসহ বিশ্বের বিভিন্ন দেশের জন্য আরও বড় সুযোগ নিয়ে আসবে। চীন ওমানের সঙ্গে পরস্পরের উন্নয়ন-কৌশল সমন্বয়ের কাজ গভীরতর করতে, এবং স্থিতিশীল ও নির্ভরযোগ্য জ্বালানি সহযোগী, সম্ভাবনাময় বিনিয়োগ সহযোগী ও সমন্বিত উদ্ভাবনের উচ্চপ্রযুক্তি সহযোগী হওয়ার জন্য প্রস্তুত। চীন দুই দেশের জ্বালানি সহযোগিতাকে আরও বহুমাত্রিক ও সর্বাঙ্গীণ করতে; শিল্প, বিনিয়োগ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিজ্ঞান-প্রযুক্তি ও সাংস্কৃতিক-মানবিক বিনিময় জোরদার করতে; এবং নিজ নিজ উন্নয়ন ও পুনরুজ্জীবন এবং আধুনিকায়ন অর্জনের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে যেতে প্রস্তুত।

বৈঠকশেষে, দুই দেশের রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে, উৎপাদন-শৃঙ্খল ও সরবরাহ-শৃঙ্খল, সবুজ উন্নয়ন, ডিজিটাল অর্থায়নসহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক সহযোগিতা-নথি স্বাক্ষরিত হয়।

সফরকালে, দুই পক্ষ ‘গণপ্রজাতন্ত্রী চীন ও ওমানের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব গভীরতর করার যৌথ বিবৃতি’ প্রকাশ করে।

সূত্র: আকাশ-আলিম-শিশির,চায়না মিডিয়া গ্রুপ

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD