শিরোনাম :
ভারতের উপকূলে ঘূর্ণিঝড় অর্ণবের আঘাত, ১ লাখ ৮০ হাজার মানুষ সরিয়ে নেওয়া হয়েছে ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে ফের সাগরে ফেলা হচ্ছে হাজার হাজার টন দূষিত পানি সার্বভৌমত্ব রক্ষায় তাইওয়ান পুনরুদ্ধার দিবসের তাৎপর্য স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অনেকে নিহত, বাড়তে পারে প্রাণহানি ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য উচ্চাভিলাষী নয়, প্রয়োজন গণআন্দোলন: ইসমাইল জবিউল্লাহ ২০২৭ সালের মধ্যে আসছে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: তেজগাঁওয়ে আলোচনা সভায় শেখ রবিউল আলম পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তর বাতিলের দাবিতে শেকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ ও ভাঙচুর যুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়ম জানার তাগিদ মার্কিন দূতাবাসের: বি১/বি২ ভিসায় কাজ নয় আমার একটি জগত আছে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর: আইসিটি, অটোমোবাইল ও নবায়নযোগ্য জ্বালানিতে জোর

আমার একটি জগত আছে

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

আমার একটি জগত আছে
  – মো: খলিলুর রহমান

আমার একটি জগত আছে।
আমার মনের গহীন ছোয়া,
অন্য মনের দেয়াল ছোয়া,
আনন্দ স্রোত বইয়ে দেয়া,
শান্ত সুখন অনুভূতির
রঙিন জগত।

যে জগতে প্রজাপতি
পাখনা মেলে হরেক রঙের,
মৌমাছিরা গুনগুনিযে গান গেয়ে যায়,
অনুভূতির অঙ্গ ছুঁয়ে
সে সুর বাণী যায় বয়ে যায়।

যে জগতে মুক্ত আকাশ
গভীর নীলের আলোক ধারার ঘর বসতি,
সূর্যকিরণ মেঘের কালো,
সাতটি রঙের ধারায় গড়া রঙধনুরঙ,
গোধুলিতে কনে দেখা আলোয় ধোয়া ইথার ভূবন।

কিংবা ধীরে বইছে পবন
মনের ঘরে শান্তি ভরাট
ধীরজ পবন সুখের ছোঁয়া,
কায়া এবং মায়ার মাঝে
নিটুট বাঁধন।

যে জগতে বইছে নদী
দরাজ নদী দুকূল ছেপে
মানবমাঝে বিলিয়ে দিয়ে
নিজের পানি শস্য রাণী।

যে জগতে কেবল আশা,
সকল বুকে ভালবাসার
আলো আশার ঝলমলে রুপ।

সেই সে জগত আমার আছে
তুমিও এসো আমার ধারায়
আমার পাশে!

আমার জগত
তোমার জগত
সবার জগত
রংয়ের ধারায় উঠুক রেঙে!

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD