শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

‘খ’ সেটের বদলে ‘ক’: তিন হাজার পরীক্ষার্থীর কী হবে?

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২ এপ্রিল, ২০১৮

‘খ’ সেটে চলতি এইচএসসির প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হলেও মাদারীপুরের কালকিনির উপজেলার তিনটি কেন্দ্রেই প্রশ্নপত্র পরিবর্তনের ঘটনা ঘটেছে। সেখানে ‘ক’ সেটে পরীক্ষা নেওয়া হয়। এই তিন কেন্দ্রে অংশ নেওয়া পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৮৪ জন।

কেন্দ্র তিনটি হলো কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ, শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজ ও ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজ। আজ সোমবার ২ এপ্রিল দেশব্যাপী শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। প্রথম দিন ছিল এইচএসসির বাংলা প্রথম পত্রের পরীক্ষা।

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক বলেন, ‘বিষয়টি প্রথমে আমরা বুঝতে পারিনি। পরীক্ষা শেষে বেশ কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক আমাদের মুঠোফোনে বিষয়টি জানালে আমাদের টনক নড়ে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানাই।’

কালকিনি উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রমথ রঞ্জন ঘটক বলেন, ‘একটি বার্তা ভুল বোঝার কারণে এটি হয়েছে। আমরা শিক্ষা বোর্ডে কথা বলেছি, বিষয়টি সমাধানের পথে।’

কীভাবে সমাধান করা হচ্ছে জানতে চাইলে ইউএনও বলেন, এই তিন কেন্দ্রের খাতাগুলো আলাদা করে রাখা হয়েছে। এসব খাতা সরাসরি বোর্ডে জমা দিয়ে এলে ‘ক’ সেট অনুযায়ী শিক্ষকেরা খাতা দেখবেন।

মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেন, ভুলবশত ওই ঘটনা ঘটেছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঢাকায় কথা বলেছি। এতে পরীক্ষার কোনো ক্ষতি হবে না।

অভিভাবকেরা অভিযোগ করে বলেন, ‘এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র গুরুত্ব সহকারে দেওয়া উচিত। ভুল করে এর তো সমাধান সহজে করা যায় না। আমরা সবাই সঠিক পথে এর সমাধান চাই। যাতে কোনো পরীক্ষার্থীর কোনো সমস্যা না হয়।’

এ বিষয়ে কথা বলার জন্য কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের কেন্দ্রসচিব হাসানুল হক, শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজের কেন্দ্রসচিব জাকিয়া মুন্নি ও ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজের কেন্দ্রসচিব মমতাজ বেগমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁরা কেউ ফোন ধরেননি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD