শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ফ্রাঙ্কফুর্টে বনাঞ্চলে আগুনের ঝুঁকি বৃদ্ধি, নাগরিকদের সতর্ক করল ফায়ার সার্ভিস

ফাতেমা রহমান রুমা,জার্মানি:
  • প্রকাশের সময়: শনিবার, ৮ আগস্ট, ২০২৬

দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়ার কারণে জার্মানির ফ্রাঙ্কফুর্ট অ্যাম মাইনসহ হেসে রাজ্যের বিভিন্ন এলাকায় বনাঞ্চলে আগুন লাগার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ পরিস্থিতিতে স্থানীয় ফায়ার সার্ভিস নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, শুকনো ঘাস, গাছপালা ও বনাঞ্চলে সামান্য অসতর্কতাও বড় ধরনের অগ্নিকাণ্ডের কারণ হতে পারে। বিশেষ করে জ্বলন্ত সিগারেটের অবশিষ্টাংশ ফেলে দেওয়া, অনুমোদন ছাড়া গ্রিল করা কিংবা শুকনো স্থানে আগুন ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ফ্রাঙ্কফুর্ট ফায়ার সার্ভিস পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে। কোথাও আগুন বা ধোঁয়া দেখা গেলে দ্রুত জরুরি সেবা নম্বর ১১২-এ যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে।

এদিকে, জার্মানিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরও নিজেদের ও সবার নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD