শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

তরুণ শিল্পীদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস স্মরণ করায়: প্রতিমন্ত্রী মীর হেলাল

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ২৭ জুন, ২০২৬

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, তরুণ শিল্পীদের তুলিতে ফুটে ওঠা শিল্পকর্ম জাতির অদম্য সাহস, আত্মত্যাগ এবং গণতান্ত্রিক অধিকার আদায়ের দীর্ঘ ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরে। তিনি বলেন, শিল্প ও সংস্কৃতির বিকাশ একটি জাতির সভ্যতা ও আত্মপরিচয়ের গুরুত্বপূর্ণ ভিত্তি।

শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ শিল্পকলা একাডেমির ন্যাশনাল আর্ট গ্যালারিতে আয়োজিত ‘অধিকারের সংগ্রাম’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনীর সমাপনী দিনে পরিদর্শন শেষে তরুণ শিল্পীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ১৯৫২ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের গণতান্ত্রিক অধিকার আদায়ের নানা অধ্যায় শিল্পের ভাষায় তুলে ধরার এই উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের আয়োজন ইতিহাস ও সংস্কৃতির প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতে সহায়ক হবে।

তিনি বলেন, শিল্প ও সংস্কৃতির চর্চা তরুণ সমাজকে ইতিবাচক মূল্যবোধে উদ্বুদ্ধ করে। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়া, সংস্কৃতি ও শিল্পচর্চার গুরুত্ব উপলব্ধি করে এ খাতকে এগিয়ে নিতে কাজ করছেন বলেও উল্লেখ করেন তিনি।

মীর হেলাল বলেন, চারুকলা একটি জাতির সভ্যতার প্রতিচ্ছবি। বাংলাদেশের শিল্পচর্চা যত সমৃদ্ধ হবে, ততই জাতি নিজের ইতিহাস, সংস্কৃতি ও পরিচয়কে নতুনভাবে উপলব্ধি করতে পারবে।

বক্তব্যে তিনি দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে অতীতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার প্রসঙ্গ তুলে ধরে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়েও এ খাতের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও শিল্পী ও সংস্কৃতিকর্মীদের উৎসাহিত করতে বিভিন্ন স্বীকৃতি ও সম্মাননা প্রদানের উদ্যোগ নিয়েছে।

প্রদর্শনী ঘুরে দেখার পাশাপাশি প্রতিমন্ত্রী ‘অধিকারের সংগ্রাম’ প্রদর্শনীর প্রধান সমন্বয়ক ও আয়োজক, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ এবং অংশগ্রহণকারী তরুণ শিল্পীদের সঙ্গে দেশের শিল্পচর্চার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন। তিনি প্রদর্শনীতে অংশ নেওয়া সব শিল্পীকে অভিনন্দন জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD