শিরোনাম :
ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর ফতুল্লায় গভীর রাতে মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ড: বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ জন মার্কিন প্রতিষ্ঠানের ওপর বিধিনিষেধ পুনর্বিবেচনা: বেইজিংয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের সুস্পষ্ট ব্যাখ্যা নারী অধিকার ও বৈষম্যের প্রতিবাদ: আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় ক্রিকেট স্থগিত করল স্কটল্যান্ড উপজেলায় ১১ হাজার ৮৮০ ক্রীড়া শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে: সংসদে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক লাফায়েত স্কয়ারে নাটকীয় দুর্ঘটনা ও ধোঁয়া: ভেতরে ট্রাম্প, সতর্কতামূলক লকডাউনে হোয়াইট হাউস

ধানমন্ডি ৩২-এ আবারও বুলডোজার, বাড়তি উত্তেজনা এলাকাজুড়ে

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আবারও বুলডোজার নেওয়া হয়েছে আজ দুপুরে। বেলা ১২টার দিকে ট্রাকে করে দুটি বুলডোজার আনা হয় সেখানে। এ সময় বুলডোজারের ওপর অবস্থান নিয়ে কয়েকজনকে স্লোগান দিতে দেখা গেছে, যা মুহূর্তেই আশপাশে উত্তেজনা ছড়িয়ে দেয়।

স্থানীয়রা জানান, হঠাৎ করে বুলডোজার আসায় এলাকায় কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়। বাড়তি নিরাপত্তা নেয়া হলেও সাধারণ মানুষের ভিড় চোখে পড়ে।

এর আগে এই বছরের ৫ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে একটি বুলডোজার এসে ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটি গুঁড়িয়ে দেয়। সেদিন একটি এক্সকাভেটরও ব্যবহার করা হয়েছিল। তারও আগে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রজনতা বিক্ষোভের এক পর্যায়ে বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।

ঐতিহাসিক গুরুত্ব ও সাম্প্রতিক উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির কারণে ধানমন্ডি ৩২ এখনো স্পর্শকাতর এলাকা হিসেবে বিবেচিত হচ্ছে। আজ আবার বুলডোজার আনা হওয়ায় বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে স্থানীয়দের মধ্যে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বুলডোজার আনার উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সংশ্লিষ্ট প্রশাসন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD