শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

বাচ্চার রুচি বা খিদে বৃদ্ধির করণীয়

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

কিভাবে আপনার বাচ্চার খাওয়ার রুচি বাড়বে?এরকম প্রশ্ন করলে,অধিকাংশ সময়ই মায়েরা বকা খায় ডাক্তারের কাছে। কারণ, বেশী খাওয়া, খিদে বাড়া, রুচি হওয়ার সাথে বাচ্চার স্বাস্থ্য ভালো হওয়ার সম্পর্ক থাকলেও মোটা বাচ্চা মানেই সুস্থ বাচ্চা নয়, এটা মায়েরা বুঝতে চায় না।

তবুও মনের মাঝে খচখচ করতে থাকা প্রশ্নটার উত্তর আজ আমি দিবো! জানি অনেকেই ভাবছেন, সূর্য আজ কোন দিকে উঠেছিল সকালে! তাদের জন্য বলছি, আমি এটাকে পজিটিভভাবে আজ উপস্থাপনের চেষ্টা করবো যাতে মায়েরা ভুল পথে না হাঁটেন উল্টোপাল্টা পরামর্শ নিয়ে।

কিভাবে আপনার বাচ্চার রুচি বা খিদে বাড়াবেন?

১. সকালের নাস্তাটা কখনোই বাদ যেন না যায়। খাওয়ার আধাঘন্টা আগে আধা গ্লাস কুসুম গরম পানি খাইয়ে দিবেন। এতে খাওয়ার ইচ্ছে বাড়ে। চাইলে গুগল করে দেখে নিতে পারেন।

২. সবার সাথে একসাথে একই খাবার দেয়ার চেষ্টা করবেন। একা খাওয়া, টিভি দেখিয়ে খাওয়ালে বাচ্চার খাবার হজম হয় না। যারা যে খাবারে অভ্যস্ত, বংশগত ভাবে তাদের বাচ্চারাও সেই খাবারেই অভ্যস্ত হয় তাড়াতাড়ি। ব্যতিক্রম কিছু দিলে পরবর্তীতে খাবার নিয়ে এসব বাচ্চারাই ঝামেলা করে।

৩. বাচ্চার খাবারের পদ্ধতি খেয়াল করুন। কিছু বাচ্চা ৩ বেলা ভারী খাবারের বাইরে হালকা কিছু দিলে আর মেইন খাবার খাওয়ার রুচি থাকে না। আবার কিছু বাচ্চা মেইন খাবার পুরোটা খেতে পারে না একবারে। এরা একই খাবার অল্প অল্প ক-তে ৩/৪ বারে খেতে পছন্দ করে। যে যেভাবে খেতে চায় তাকে সেভাবেই খাওয়ান।

৪. হাবিজাবি চিপস, চকলেট আইসক্রিম খাওয়ার রুচি নষ্ট করে। উপরন্তু, এগুলো খিদে নষ্ট করে ও এনার্জি দেয় বলে দীর্ঘক্ষণ বাচ্চারা না খেয়েও সবল থাকে। কিন্তু প্রয়োজনীয় প্রোটিন, ভিটামিন ও মিনারেল পায় না বলে পরবর্তীতে দূর্বল ও ঘন ঘন অসুস্থ হয়ে পড়ে। কাজেই এগুলো বন্ধ করতে হবে।

৫. খাদ্য তালিকায় রুচি বাড়ায় এমন কিছু উপাদান রাখতে হবে নিয়মিত। ডিম ও দুধের পাশাপাশি জিংক ও আয়রন যুক্ত খাবার খাওয়ান। বাদাম, কলা, আপেল, কমলা, কটেজ চিজ, দই এসব খাবার রুচি বৃদ্ধিতে সহায়তা করে।

৬. সঠিক নিয়মে খাবার খাওয়ান। একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট পরিমাণ খাবার আধাঘন্টার মতো সময়ে খাওয়ানো শেষ করুন। আপনার সাথে বসিয়ে খাওয়ান যেন কোন খাবারটা কিভাবে খেতে হয়, কিভাবে চিবাতে হয় বাচ্চা আপনাকে দেখে শিখে। নিজের হাতে খেতে চাইলে তাকে বাঁধা না দিয়ে উৎসাহিত করুন। যতটুকুই খায় না কেনো, তার চেয়ে বেশী নষ্ট করলেও তাকে বাধা দিবেন না। শরীর, টেবিল চেয়ার মেঝে কিছুদিন নাহয় নোংরা করলোই, এটুকু সহ্য করলে আখেরে তা আপনার জন্য ভালো হবে। কারন নিজের হাতে খেলে বাচ্চার মনোযোগ খাবারে থাকবে ও খাবারে রুচি বাড়বে।

৭. খাবারে বৈচিত্র্য আনুন। একই খাবার বাচ্চা বেশিদিন আগ্রহ করে খায় না। কিছু দিন পর পর তার রুচি পাল্টায়। কাজেই একটু নতুন করে সাজিয়ে, ভিন্ন ধরনের বানিয়ে কিছুদিন পর পর পাল্টে দিন।

৮. খাবারের পুষ্টিগুণ বাড়িয়ে নিন। ক্যালোরি বাড়াতে ডিম মাখন বা ঘি দিয়ে ভেজে দিন মাঝে মধ্যে। ফল শুধু না দিয়ে দুধ দিয়ে মিল্ক শেক করে দিন, সবজি অলিভ ওয়েল বা মাখনে ভেজে দিন, চিকেন ফ্রাই, পরটা বা সবজি বড়ায় পানির বদলে ময়দার সাথে দুধ মেশান। বিস্কুট বা পাউরুটিতে মাখন বা পনির মাখিয়ে দিন।

৯. সলিড খাবারের চেয়ে তরল খাবারে খিদে তাড়াতাড়ি পায়। সবজি, মুরগী সিদ্ধ করে স্যুপ বানিয়ে দিন, নুডুলস পানি দিয়ে ঝোল ঝোল বয়স স্যুপের মতো করে দিন।

১০. সবশেষে, খাবার কখনোই জোর করে খাওয়াবেন না। খাওয়াটা ভীতিকর না বানিয়ে আনন্দঘন পরিবেশে উৎসবের মতো করে খাওয়ান। এজন্য প্রয়োজনে বাচ্চাকে রান্নার কাজে সাহায্য করতে দিন। বাসায় অন্যান্যদের হাতেও মাঝে মাঝে বাচ্চাকে খেতে দিন। মায়ের হাতে না খেলেও বাচ্চারা অন্যকারো হাতে অনেক ভালো খায় বেশীরভাগ সময়।

বাচ্চাকে সুস্থ স্বাভাবিক পরিবেশ দিন, হাসিখুশী থাকলে কোনো ধরনের মানসিক চাপে না থাকলে বাচ্চা ঘরোয়া খাবার সামান্য খেলেও শরীরে কাজে লাগবে।

 

ডা: লুনা পারভীন
এমবিবিএস, ডিসিএইচ
শিশু বিশেষজ্ঞ, বহির্বিভাগ
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউট
শ্যামলি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD