শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

স্মার্ট কার্ডে মৌলভীবাজার জেলার নামই ভুল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম, মৌলভীবাজার প্রতিনিধি: দায়িত্বহীনতা আর সঠিক দিকনিদের্শনা না থাকায় স্মার্ট কার্ডে মৌলভীবাজার জেলার সঠিক বানানি আসে নাই। এতে কোটি কোটি টাকা খরচ করা হলেও এখন মনে হচ্ছে পুরো টাকাটাই গচ্চা গেছে।

এদিকে যখন মৌলভীবাজারে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে স্মার্ট কার্ড সংগ্রহ করেছেন নাগরিকরা। অবশ্য কার্ড হাতে পেয়ে ফিরেছেন বিষাদগ্রস্ত হয়ে। কারণ কার্ডে মৌলভীবাজার নামটিই ভুল। ইংরেজিতে Moulvibazar বানানের স্থানে লেখা হয়েছে Maulvibazar। সচেতন নাগরিকদের কেউ কেউ তাৎক্ষনিক এই ভুল সংশোধনের প্রক্রিয়া জানতে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। স্থানীয় কর্তৃপক্ষ দাবি করেছে, এ ভুলের বিষয়ে তাদের কোনও ভূমিকা নেই। নাগরিক সমাজের পক্ষ থেকে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়েছে।

গত বুধবার (৮আগস্ট) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার। বৃহস্পতিবার সকাল থেকে মাঠ পর্যায়ে স্মাট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়। মৌলভীবাজার নির্বাচন কমিশন কার্যালয় জানিয়েছে, মৌলভীবাজার সদর উপজেলায় মোট ভোটার ২ লাখ ৩৪ হাজার ৩০৭ জন। এদের মধ্যে ২ লাখ ২২ হাজার ৮৫২ জনের কার্ড এসেছে বিতরণের জন্য।

মৌলভীবাজারবাসী এক নাগরিক জানালেন, ‘কাজের ব্যস্ততা থাকার পরও স্মার্ট কার্ড নিতে আসলাম। যখন কার্ডটি হাতে পেলাম তখন মনটাই খারাপ হয়ে গেল। নিজ জেলার নাম ভুল স্মার্ট কার্ডে। এ স্মার্ট কার্ডটি আমি কোথাও ব্যবহার করতে পারব না। স্মার্ট কার্ডে মৌলভীবাজার জেলার বানান Moulvibazar না হয়ে Maulvibazar হয়ে গেছে।’ একই কথা জানালেন স্মার্ট কার্ডের ভুল নিয়ে হতাশ আরেক নাগরিক সুমি বেগম।

মৌলভীবাজার শহরের পুরাতন হাসপাতাল রোডের বাসিন্দা সাজ্জাদুর রহমান সাজ্জাদ মন্তব্য করেছেন, ‘কোটি কোটি টাকা দিয়ে স্মার্ট কার্ড বানানো হয়েছে। সেখানে এরকম ভুল থাকে কী করে? তাহলে একে আমরা স্মার্ট কার্ড বলব কেন? বিতরণের আগেই তো ভুল-ক্রটি সংশোধন করা উচিত ছিল। ভোটার কেন এ কার্ডের ভুল নির্ণয় করে সংশোধনের জন্য দৌঁড়াবে? এভাবে ভুল থাকা স্মার্ট কার্ড বিতরণ করে ভোটারদের হয়রানি করার কোনও মানে হয় না। এ কার্ড ঠিক হতে কত দিন সময় লাগবে সেটাও জানি না।’

স্মার্ট কার্ডের অপেক্ষায় লাইনে দাঁড়ানো লোকজন

মৌলভীবাজারের পৌর মেয়র ফজলুর রহমান বলেছেন, ‘খোদ জেলার নামই এত সংখ্যক কার্ডে ভুল হয়েছে, যা সত্যি দুঃখজনক। অতি দ্রুত এই ভুল সংশোধনের দাবি জানাচ্ছি।’ মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান বলেছেন, ‘যাদের অবহেলার কারণে জনগণের ট্যাক্সের টাকায় তৈরী করা কার্ডে এমন ভুল হলো তাদের শাস্তি প্রাপ্য। এই ভুল সংশোধনের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।’
মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোখলেছুর রহমান বলেছেন, ‘আমরা স্মাট কার্ডে থাকা ভুলটি দেখেছি। উচ্চ মহলে বিষয়টি লিখিতভাবে জানিয়েছি। তবে এ ভুলের জন্য আঞ্চলিক কার্যালয়ের কোনও দায় নেই।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD