শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

চোখের নিচে কালি নিয়ে চিন্তা!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৮ মার্চ, ২০১৮

রাত জাগা, দুশ্চিন্তার কারণে চোখের নিচে কালি বা ডার্ক সার্কেল পড়ে। চোখের চারপাশের ত্বক শরীরের অন্যান্য অংশের তুলনায় সংবেদনশীল। তাই চোখের ত্বকের সঠিক পরিচর্যা করা প্রয়োজন।

যারা চোখের কোলে কালো দাগ নিয়ে চিন্তায় রয়েছেন, ঘরোয়া কিছু উপকরণের সাহায্যেই দূর করতে পারেন এই দাগ। জেনে নিন:

• শসার ব্যবহারে চোখের আরামবোধ হয়। এটি কালো দাগ দূর করে ত্বককে দীপ্তিময় করে তোলে।

• শসা স্লাইস করে কেটে ফ্রিজে রেখে ঠাণ্ডা করুন। চোখের ওপর শসার স্লাইজ ১৫-২০ মিনিট রেখে পানির ঝাপটা দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে দিনে দুবার ব্যবহার করুন।

• শসা ও লেবুর রস একই অনুপাতে মেশান। এবার তাতে কটন বল ভিজিয়ে চোখের ওপর ১৫ মিনিট দিয়ে রাখুন

• আলুতে রয়েছে ন্যাচারাল ব্লিচ এজেন্ট। এটি চোখের কালো দাগ দূর করে, ফোলাভাব কমায় ও ক্লান্তি দূর করতে সাহায্য করে।

• আলু রস করে ফ্রিজে রেখে দিন। দিনের শেষে কটনবলের সাহায্যে চোখের ওপর রাখুন। এভাবে ১০-১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

• গোলাপজল চোখের ক্লান্তি দূর করে।এস্ট্রিনজেন্ট সমৃদ্ধ হওয়ায় গোলাপজল টোনার হিসেবেও ভালো কাজ করে।

• টমেটোকে প্রাকৃতিক ব্লিচ বলা হয়। এটি কালো দাগ হালকা করতে সাহায্য করে

• টমেটোর রসের সঙ্গে লেবুর রস মিশিয়ে চোখের চারপাশে লাগান। খেয়াল রাখবেন মিশ্রণটি যেনো চোখের ভেতর না যায়। এভাবে ১০ মিনিট রাখুন

• লেবু- লেবু ভিটামিন সি’র উৎস। এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ও চোখের কালো দাগ দূর করে।

• নারকেল তেল- চোখের চারপাশে নারকেল তেল ম্যাসাজের ফলে ত্বক কোমল হয় ও বলিরেখা দূর হয়। রাতে ঘুমোনোর আগে চোখের চারপাশে নারকেল তেল ম্যাসাজ করতে পারেন। নিয়মিত ব্যবহারে ভালো ফলাফল পাবেন।

• চা বানানোর পর টি রেফ্রিজারেটরে রেখে ঠাণ্ডা করে নিন। তারপর চোখের ওপর ১০-১৫ মিনিট দিয়ে রাখুন।
ক্লান্তি দূর করতে ও চোখের কালো দাগ দূর করতে প্রচুর পানি পান করুন।
প্রতিদিনের খাদ্য তালিকায় ভিটামিন এ, সি ও ই সমৃদ্ধ খাবার রাখুন। চিন্তাগুলোকে বিদায় দিয়ে টানা ৭ ঘণ্টা ঘুমান।

ফাতেমা রহমান রুমা
জার্মান বাংলা ডটকম।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD