শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ’ অনুমোদিত কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা: দুই কিশোর পাঠানো হলো শিশু উন্নয়ন কেন্দ্রে পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই: রোমে পরিবেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা

চট্টগ্রামের ৮ উপজেলায় হাসনাত-জারার পথসভা আজ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৫ মে, ২০২৫

চট্টগ্রামে আজ রোববার (২৫ মে) পথসভা করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

এদিন সকাল ৯টা থেকে দক্ষিণ চট্টগ্রামের আট উপজেলায় এ পথ সভা শুরু করবেন তারা।

চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি মিডিয়া উইংয়ের মুখপাত্র আরফাত আহমেদ রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৯টায় কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক, সকাল ১০টায় আনোয়ারার চাতুরী চৌমুহনী, বেলা সাড়ে ১১টায় বাঁশখালী উপজেলা চত্বর, দুপুর দেড়টায় সাতকানিয়া কেরানীহাট, দুপুর ২টায় লোহাগড়া উপজেলার আমিরাবাদ। বিকেল সাড়ে ৩টায়  চন্দনাইশের দোহাজারী পৌরসভা, বিকেল ৪টায় চন্দনাইশ পৌরসভা, বিকেল ৫টায় পটিয়া উপজেলা কলেজ গেইট মোড়, সন্ধ্যা ৬টায় বোয়ালখালী উপজেলার গোমদণ্ডি, ফুলতলে পথসভা করবেন হাসনাত আব্দুল্লাহ ও ডা. তাসনিম জারা।

পথসভায় জাতীয় নাগরিক কমিটির চট্টগ্রাম এবং কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জোবায়ের আলম মানিক বলেন, হাসনাত আবদুল্লাহ ও  ডা. তাসনিম জারা রোববার সকালে চট্টগ্রামে পৌঁছাবেন। আমরা নানা প্রস্তুতি নিয়েছি। দক্ষিণের নানা উপজেলায় পথসভা করবেন তারা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD