শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ’ অনুমোদিত কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা: দুই কিশোর পাঠানো হলো শিশু উন্নয়ন কেন্দ্রে পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই: রোমে পরিবেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা

ইশরাককে মেয়র ঘোষণা না দিলে সব সেবা বন্ধের হুমকি কর্মচারীদের

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ মে, ২০২৫

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে বুধবার (২১ মে) সকাল ১০টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। এ সময়ের মধ্যে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।

মঙ্গলবার (২০ মে) বিকেলে ষষ্ঠ দিনের অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন সরকারের সাবেক সচিব মশিউর রহমান।

তিনি বলেন, আমরা আগামীকাল সকাল ১০টা পর্যন্ত অপেক্ষা করবো। এরমধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত না এলে আবারও সকাল ১০টায় একত্রিত হয়ে আরও কঠোর কর্মসূচি পালন করবো। একই সঙ্গে ঢাকা অচলেরও হুমকি দেন তিনি।

এসময় কর্মসূচি ঘোষণার মঞ্চে এ আন্দোলন এবং দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঢাকা সিটি করপোরেশনের সর্বস্তরের কর্মচারী ইউনিয়ন। তাদের পক্ষ থেকে নগরবাসীর প্রত্যেক নাগরিক সেবা বন্ধের ঘোষণা দেওয়া হয়।

এসময় ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত হয়ে আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন। তারা ঘোষণা করেন, আগামীকাল সকাল ১০টার মধ্যে দাবি মানা না হলে এরপর থেকে পরিচ্ছন্নতা সেবা, ময়লা পরিবহন সেবা এবং বিদ্যুৎ সেবাসহ (সড়কবাতি) সব ধরনের নাগরিক সেবা বন্ধ করে দেওয়া হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD