শিরোনাম :
বিদ্যুৎ-জ্বালানি নিরাপত্তায় সমন্বিত পরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর বিস্ফোরক বহনকারী ড্রোন ঘিরে তদন্ত, জার্মানিতে ‘হাইব্রিড যুদ্ধ’ নিয়ে নতুন উদ্বেগ তাপপ্রবাহ মোকাবিলায় ফ্রাঙ্কফুর্টে গৃহহীনদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত ‘ক্যুলমোবাইল’ রাইন নদীর পানির স্তর কমে নৌপরিবহন ব্যাহত, উদ্বেগে জার্মানির শিল্পখাত গণতান্ত্রিক সংস্কার ও জাতীয় সংহতির ওপর স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ ডিজিএফআই সদর দপ্তরের কথিত ‘গোপন বন্দিশালা’ পরিদর্শন ট্রাইব্যুনালের ৩ বিচারপতি ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মধ্যপ্রাচ্যে নতুন নিরাপত্তা সমীকরণ: সৌদি-পাকিস্তান-তুরস্কের যৌথ প্রতিরক্ষা চুক্তি নিরাপদ সড়কের দাবিতে সবাইকে সোচ্চার থাকার ইলিয়াস কাঞ্চনের আহ্বান নিরাপত্তা পেলে বাংলাদেশে ফিরবেন সাকিব, লক্ষ্য বিদায়ী সিরিজ ও ২০২৭ বিশ্বকাপ

নগর ভবনের সামনে মঙ্গলবার অবস্থান কর্মসূচি ঘোষণা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৯ মে, ২০২৫

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। নগর ভবন ঘিরে লাগাতার কর্মসূচির ধারাবাহিকতায় আজ সোমবার (১৯ মে) বিকেলে আগামীকাল মঙ্গলবার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়ক ও সাবেক সচিব মশিউর রহমান। এ সময় তিনি এখনও নগরবাসীর এই দাবি কেন মেনে নেয়া হচ্ছে না প্রশ্ন রাখেন এবং সরকারের হঠকারিতা করছে বলে অভিযোগ করে চরম নিন্দা প্রকাশ করেন। একইসঙ্গে তিনি ইশারক হোসেনের মেয়র পদে বসা নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের দেওয়া বিবৃতিকে ‘চরম মিথ্যাচার’ বলেও আখ্যা দেন।

দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে উল্লেখ করে মশিউর রহমান বলেন, ‘যদি আগামীকালের মধ্যে এই দাবি মেনে নেওয়া না হয়, এর খেসারত সরকারকেই দিতে হবে।’ যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে সরকারকে হুঁশিয়ার করেন তিনি।

এর আগে আজ সোমবার বেলা ১১টা থেকে নগরভবন এবং এর আশপাশের এলাকায় ‘ঢাকাবাসী’ ব্যানারে ব্লকেড কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। বেলা ১১টায় কর্মসূচির শুরুর আগে থেকেই নগর ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে বঙ্গ মার্কেট এলাকা অবরোধ করেন আন্দোলনকারীরা। একইসঙ্গে গোলাপ শাহ মাজারের রাস্তাটিও বন্ধ করে দেওয়া হয়।

কার্যত সকাল থেকেই নগর ভবন, পুলিশ হেডকোয়ার্টারসহ আশপাশের এলাকায় অচলবস্থা বিরাজ করেছে। আন্দোলনকারীরা বলেন, ‘আমাদের ভোটের রায় হাসিনা ছিনিয়ে নিয়েছিল, আদালতের রায়ে আমাদের ভোটের মর্যাদা ফিরে পেয়েছি। ইশরাক হোসেনকে মেয়র ঘোষাণা করা আদালত ঘোষণা দিয়েছে, নির্বাচন কমিশনও গেজেট দিয়েছে। এই সরকারের লোকজন তাকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না। আমরা এর প্রতিবাদ জানাই। অবিলম্বে ইশারাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।’

পুরান ঢাকার আরেক বাসিন্দা আসাদুল ইসলাম বলেন, ‘ইশরাক ভাইকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আমরা এই জায়গা ছাড়ব না।’ একইসঙ্গে তিনি বলেন, ‘এখন আমাদের দাবি শুধু ইশরাক ভাইয়ের মেয়রের দাবিই নয়, আসিফেরও পদত্যাগ করতে হবে। ওরা নব্য স্বৈরাচার।’

সকাল থেকেই নগর ভবনের সামনে স্টেজ করে অবস্থান করে নগর ভবন এলাকায় ব্লকেড কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। ‘শপথ নিয়ে তালবাহানা চলবে না, চলবেনা’, ‘অবৈধ তালবাহানা মানি না, মানব না’সহ নানাবিধ স্লোগানে প্রকম্পিত হতে থাকে নগর ভবন এলাকা।

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ সোমবার পঞ্চম দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ঢাকাবাসী। এর আগে গত শনিবার ও রোববার সচিবালয় অভিমুখে হাজার হাজার নগরবাসীর অংশগ্রহণে বিক্ষোভ কর্মসূচিও পালন করেন আন্দোলনকারীরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD