শিরোনাম :
ফ্রাঙ্কফুর্টে গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী হরিপুর সীমান্তে ১১ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা ব্যর্থ ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ,  চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন হাম টিকা ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগে ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা আবেদন শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, জারি সুনামি সতর্কতা গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ’ পেয়েছে ১৬০ দেশের সমর্থন: হান চেং রুশ নিয়ন্ত্রিত বন্দরে ড্রোন হামলা, পাঁচ জাহাজ লক্ষ্যবস্তু সমাজতান্ত্রিক সহযোগিতা ও উন্নয়নে একসঙ্গে কাজ করবে চীন-লাওস কিউবা ইস্যুতে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াল বেইজিং ইরান-ইসরায়েল উত্তেজনা নতুন মাত্রায়, ক্ষেপণাস্ত্র হামলায় সাইরেন জুড়ে দেশ

তোর জন্য একটা কবিতা লিখবো

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৭ জুলাই, ২০১৮
প্রতীকি
কখনো যদি কবি হতে পারি
দেখিস তোর জন্য একটা কবিতা লিখবো।
বলতো! কবিতার কি নাম দেয়া যায়
কি নাম দিলে তুই খুশি হবি?
না হয় তুই একটা নাম দিয়ে দে
তোর মনের মত
তোর হৃদয়ের অন্তরাল থেকে
যতটুকু ভালোবাসিস আমায়।
আমার কবিতা পড়ে সবাই শুনতে পাবে তোর চুড়ির ঝনঝনে শব্দ।
কেমন তোর চোখ দুটো পটল চেরা।
লাউয়ের ডগার মত তোর শরীর
আমাবস্যার রাতের কালো তোর চুলে কেমন এলিয়ে পড়ে।
দেখিস পাঠকেরা তোর ছবি কল্পনাতে আঁকবে
তারপর ও তুলতুলে গালে একটু আদর করবে
তোর প্রেমে পড়বে।
কবিতার মাঝে থাকবে
কিছু ভালোলাগারা,
যা প্রতিটা পূর্ণিমার রাতে
নতুন করে ভালোবাসতে শেখাবে
পাঠকের হৃদয়ে তখন খুঁজে পাবে নতুন কোন আবেশ।
তোর দু’পায়ে নুপুরের
রুনুঝুনু শব্দে হয়তো পাগল হবে কেউ!
পাগল আমিও হয়তো হবো,
হৃদয়ের তখন বাঁজবে
পাগল করা প্রেম ঝংকার।
তোর কোমরের বিছায়
যেন জাদু আছে,
যার আঁকাবাকা দোলায়
যেন মনে কাঁপন ধরে।
তোর কাজল কালো চোখের পলকে যে মায়া
সে মায়ার অতল তলে হারিয়ে যাবে কোন নাবিক
যার হয়তো কোন কুল পাবে না খুঁজে।
সত্যি বলতে যদি কখনও
কবি হতে পারি,
দেখেনিস তোর জন্য একটা কবিতা লিখবো।
শুধু বলে দিস
কি নাম দিলে তুই খুশি হবি।
২য় পর্ব
তুমি তো লিখেই ফেললে,,
আমাকে নিয়ে কবিতা!
আর নাম?  সেটা না হয় তুমিই দিও।
তবে একটা কথা,
আমি চাইনা আমার ছবি পাঠকেরা আঁকুক,
আমি চাই আমার সব ভাললাগা ভালবাসা
তোমার কাছেই থাকুন।
তুমি ছাড়া চাইনা আর কোন হৃদয়ে ঠাঁই
আর কোন হৃদয়ের বন্দরে ভীড়াতে চাইনা অবলার নাও।
আমার নূপুরের রুনুঝুনু শব্দ
তোমার প্রেম দরিয়ায় ঢেউ তোলবার জন্য।
আর, কী যেন বললে?
” সবাই আমার প্রেমে পরবে”?
আচ্ছা ধরো, যদি তাই হয়,
তখন তুমি কী করবে?
তুমি তখন সহ্য করতে পারবে তো?
মনে হয়না পারবে,
তখন, তোমার রাগ হবে অভিমান হবে,
কারনে অকারনে আমাকে রাগাবে।
আমি তা চাইনা।
আমি চাই শুধু তোমার ভালবাসা
তুমিই শুধু থাকবে আমার,
ঠিক তেমনি আমি ও থাকবো তোমার।
গ্রন্থনায়: মুশফিক রহিম, সাইফা আক্তার ও মলি ইসলাম
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD