শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ চাইলেন রিজভী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা এবং নির্বাচনের মাধ্যমে জনগনের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার বরিশালের অশ্বীনী কুমার হল চত্বরে জেলা ও মহানগর শ্রমিক দল আয়োজিত মহান মে দিবসের র‍্যালি-পূর্ব সমাবেশে এই দাবি জানান তিনি। জেলা শ্রমিক দলের আহবায়ক অ্যাড. ফয়েজ আহম্মেদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মাদ রফিকুল ইসলাম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও আবু নাসের রহমতউল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে দেওয়া বক্তব‍্যে রিজভী বলেন, পালিয়ে গিয়েও দেশে হত‍্যার রাজনীতি অব‍্যাহত রেখেছেন ফ‍্যাসিস্ট শেখ হাসিনা। ২৬২ জনকে হত‍্যার হুমকি দি‍য়ে তার দেওয়া বক্তব্য ফরেনসিক রিপোর্টে প্রমাণিত হয়েছে। গোয়েন্দারা প্রমাণ পেয়েছে যে, ওই বক্তব্যের কণ্ঠ তারই ছিল। একটি কথা মনে রাখতে হবে, এদেশে আবারো ফ‍্যাসিস্ট ফিরে এলে আপনার আমার কারো রেহাই নেই। অতএব দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। কেবল তাহলেই সম্ভব হবে পতিত ফ‍্যাসিস্টকে চিরতরে নির্মূল করা। জনগণই পারবে ফ‍্যাসিস্ট ঠেকাতে।

সমাবেশ শেষে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক দলের বের করা র‍্যালির নেতৃত্ব দেন রিজভী। বিশাল র‍্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর পুনরায় সদর রোডে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD