শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

অ্যাপল ও মেটাকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

যুক্তরাষ্ট্রের দুই বৃহৎ প্রযুক্তি কোম্পানি আইফোন ও কম্পিউটার নির্মাতা অ্যাপলকে ৫০০ মিলিয়ন ইউরো এবং ফেসবুকের মূল কোম্পানি মেটাকে ২০০ মিলিয়ন ইউরো জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুল্ক-বিরোধের মধ্যেই এ ব্যবস্থা নেওয়া হলো।

বুধবার (২৩ এপ্রিল) ব্রাসেলসে ইউরোপীয় কমিশন জানায়, ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) আইন লঙ্ঘন করার দায়ে মেগা দুই মার্কিন প্রযুক্তি কোম্পানি আইফোন ও অ্যাপলকে জরিমানা করা হয়েছে। প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়ন এই আইনের আওতায় জরিমানা করল। জরিমানার এ বিষয়টি ইইউর এই সিদ্ধান্ত ইউরোপের সংবাদমাধ্যমগুলোতে শিরোনাম হয়েছে। 

কমিশনের একজন মুখপাত্র জানান, এই জরিমানার পেছনে কেবলমাত্র ইন্টারনেট-ভিত্তিক প্রতিযোগিতার সুরক্ষা এবং ইউরোপে ভোক্তাদের স্বার্থ রক্ষার জন্য করা হয়েছে। অ্যাপলকে তাদের অ্যাপ স্টোরে কঠোর নিয়মের কারণে শাস্তি দেওয়া হয়েছে। মেটার অপরাধ তারা ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাপের সাবস্ক্রিপশন মডেল চালু করে তথ্য সুরক্ষা ও ব্যবহারকারীদের স্বাধীনতার বিধান লঙ্ঘন করেছে।

এর আগে, ২০২২ সালে প্রণীত এই আইনে বড় ইন্টারনেট কোম্পানিগুলোকে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোকে উন্মুক্ত রাখার বাধ্যবাধকতার বিষয়ে বলা হয়। এখন এই আইন লঙ্ঘনের জন্য ব্রাসেলস ১০ শতাংশ পর্যন্ত বার্ষিক আয়ের সমপরিমাণ জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে। ট্রাম্প ইতিমধ্যেই ইইউর আইনগুলোকে ‘অন্যায্য’ বলে চিহ্নিত করেছেন। 

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কুপারটিনোতে অবস্থিত অ্যাপলের সদর দপ্তর ঘোষণা করেছে- তারা ইইউর সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে। মেটাও ইইউর এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, ইইউ কমিশন মেটার ওপর বহু বিলিয়ন ইউরোর শুল্ক আরোপ করে আমাদের ব্যবসায়িক মডেল পরিবর্তন করতে বাধ্য করছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD