শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিতে হলে মেরামত প্রয়োজন: তারেক রহমান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৩ মার্চ, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি প্রতিষ্ঠানই শুধু নয়, পুরো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল আওয়ামী লীগ। এই ধ্বংস থেকে দেশকে মেরামত না করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়া যাবে না।

রোববার (২৩ মার্চ) জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ইফতার অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে এই মেরামতের তাগিদ দেন তিনি।

তারেক রহমান বলেন, জনগণ রাজপথে নেমে আসায় একজন মাফিয়া স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করা সম্ভব হয়েছে। আমরা কে কোথায় কতদিন দায়িত্ব পালন করবো, তা নিয়ে আলোচনা করছি।

সংস্কার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, আমরা দেশের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার সবকিছুকে সামনে রেখে একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি। আজকে অনেকেই সংস্কারের কথা বলছে, কিন্তু সবার আগে সংস্কারের কথা বলেছে বিএনপি। রাজনীতির পট পরিবর্তনের পর রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের কাঙ্ক্ষিত প্রত্যাশা রয়েছে। সংস্কারসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি জনগণের সব ইস্যুতে কথা বলা উচিত। স্বাস্থ্য ব্যবস্থা কীভাবে উন্নত করা যায় তা নিয়ে কথা বলা, অ্যাম্বুলেন্স কীভাবে ১০ মিনিটে বাসায় পৌঁছাবে তা নিয়ে কথা বলা- এরকম জনগণের আরও অনেক প্রত্যাশা রয়েছে, সেসব বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ সময় জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলো কি করবে, সে বিষয়ে আলোচনার আহ্বান জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD