শিরোনাম :
জার্মানিতে পালিত হচ্ছে বাবা দিবস : ফাট্যারটাগ উৎসব, বন্ধুত্ব আর ঐতিহ্যের অনন্য মিলন মণিপুরে গির্জার নেতাদের গাড়িবহরে হামলায় নিহত চার্চ নেতারা গ্রামীণ পুনরুজ্জীবনে অবকাঠামো ও প্রযুক্তির সফল সমন্বয় সাংস্কৃতিক বিনিময় ও বৈশ্বিক সংলাপে চীন-ইউনেস্কো সহযোগিতা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ব্যবহারে চার দফা প্রস্তাব চীন-মার্কিন শীর্ষ বৈঠককে ঘিরে বাড়ছে বৈশ্বিক প্রত্যাশা নাহিদ ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান, বাংলাদেশের বড় জয় একনেকে অনুমোদন পেল ৩৬ হাজার কোটি টাকার ৯ উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা

শেখ হাসিনার সামরিক সচিব দুই দিনের রিমান্ডে

সুলতান আল এনাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) সালাহউদ্দিন মিয়াজিকে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত। বুধবার সকালে ঝিনাইদহর একটি আদালতে সোপর্দ করে রিমান্ড চাইলে আদালতের বিচারক ফারুক আজম ঝিনাইদহ জেলা বিএনপির অফিস ভাংচুর মামলায় সাবেক এই সাংসদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের রুদ্র্রপুর গ্রামে মিয়াজীর মালিকানাধীন পার্ক শ্যামল ছায়ার মধ্যে তাকে অবরুদ্ধ করে রাখেন ছাত্র-জনতা। রাতে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যশোর কোতোয়ালি থানার ওসি কাজী বাবুল হোসেন বলেন, মঙ্গলবার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যৌথবাহিনী সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালককে হেফাজতে নেয়।

রাত সাড়ে ১২টার দিকে যৌথ বাহিনী হেফাজতে নিয়ে বিএনপির ঝিনাইদহ কার্যালয় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সালাহউদ্দিন মিয়াজীকে ঝিনাইদহ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বুধবার পুলিশ প্রহরায় মেজর জেনারেল (অবঃ) সালাহউদ্দিন মিয়াজিকে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তোলা হয়। জানা গেছে, সালাউদ্দিন মিয়াজী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব ছিলেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি তার আত্মীয় স্বজনদের দিয়ে মহেশপুর কপোতাক্ষ দন দখল করে মাছ চাষ শুরু করেন। এ ছাড়া সরকার থেকে পাওয়া সহস্রাধীক হাঁস জনগনকে না দিয়ে নিজের খামারে পালন করেন বলে অভিযোগ। ৫ আগষ্টে হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD