শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ঝিনাইদহে এমপিও ভুক্তির দাবীতে শিক্ষকদের মানববন্ধন

সুলতান আল এনাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

সোমবার ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী পরিষদ এ কর্মসূচীর আয়োজন করেন ।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা ও উপজেলা শাখার কয়েক’শ শিক্ষক-কর্মচারীরা অংশ গ্রহন করেন। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে সংগঠনটির জেলা শাখার সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সহ-সভাপতি গণেশ চন্দ্র বিশ্বাস, যুগ্ম-সাধারন সম্পাদক জুলফিকার আলী ও সদর উপজেলা সভাপতি রিয়াজুল করিমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

মানববন্ধন শেষে এক সমাবেশে শিক্ষক নেতারা বলেন, ফ্যাসিষ্ট সরকারের রোষানলে পড়ে আমাদের প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করা হয়নি। ফলে এসব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একসাথে এমপিও ভুক্ত করতে হবে। এই ন্যায়সঙ্গত দাবী মানা না হলে আগামীতে অনশনসহ কঠোর কর্মসূচীর হুশিয়ার দেন বক্তারা।

মানববন্ধনে অংশগ্রহন করা পঞ্চগ্রাম মুক্তিযোদ্ধা মসিউর রহমান দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ ওয়ালিউল্লাহ বলেন, ১৯৯৮ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হলেও এই ২৭ বছরে এমপিওভুক্ত করা হয়নি।

অথচ এই মাদ্রাসা তিন’শ শিক্ষার্থী পড়ালেখা করছে। অনেক শিক্ষকের বয়স শেষ পর্যায়ে। তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। রাজনৈতিক কারণে পঞ্চগ্রাম মুক্তিযোদ্ধা মসিউর রহমান দাখিল মাদ্রাসাটি এমপিওভুক্ত য়নি বলেও তিনি অভিযোগ করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD