শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: মির্জা ফখরুল বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি, অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব বাংলাদেশিদের জন্য আবারও খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, বদলেছে আবেদন পদ্ধতি তরুণ শিল্পীদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস স্মরণ করায়: প্রতিমন্ত্রী মীর হেলাল গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ, দায়ীদের বিচার হবে: মির্জা ফখরুল দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২

ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সুলতান আল এনাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির ২০২৫-২০২৭ মেয়াদের বার্ষিক সাধারণ সভা গতকাল সকাল ১১টায় ডায়াবেটিক সমিতির মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

বিদায়ী সভাপতি মীর নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুর রহমান, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার আমীর আবু বকর মোঃ আলী আজম। মূল বক্তব্য রাখেন তিন বছর মেয়াদী নব নির্বাচিত কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন, নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক এ্যাড.কামাল আজাদ পান্নু,সহসভাপতি জাহিদুজ্জামান মনা এবং আক্তারুজ্জামান। সাধারণ সদস্যদের মধ্যে বক্তব্য রাখের ইসলাম উদ্দীন, আনিছুর রহমান খোকা, সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন এবং আসিফ ইকবাল মাখন প্রমূখ।
সভায় নব নির্বাচিত কমিটি সভাপতি বলেন, ঝিনাইদহ ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠার পর থেকেই অবহেলিত এখানে সাধরণ ডায়াবেটিক রোগীরা বঞ্চিত,অবহেলিত। এই সমিতিতে কোন নির্বাচন ছাড়াই সভাপতি,সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
তিনি বলেন আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচন করে এই সমিতির দায়িত্ব নিয়েছি। আমরা এখানকার সকল অনিয়ম দূর করে একটি রোগী বান্ধব হাসপাতাল গড়ে তুলতে চাই। আমরা সেবার জন্যই এখানে এসেছি। এখানে যা যা প্রয়োজন আমরা তার সবটুকু দেয়ার চেষ্টা করবো।
সাধারণ সম্পাদক এ্যাড.কামাল আজাদ পান্নু বলেন, আমরা নির্বাচনের সময় একটি ইশতেহার ঘোষণা করেছিলাম,আমাদেরকে যারা নির্বাচিত করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই সেই সাথে আমাদের নির্বাচনী ইশতেহার পুরোপুরি বাস্তবায়নের চেষ্টা করে যাবো।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কামারুজ্জামান কামাল এবং প্রস্তাবিত বাজেট ও অডিট রিপোর্ট রিপোর্ট উপস্থাপন করেন হাফিজুর রহমান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD