শিরোনাম :
তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা

ঝিনাইদহে চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন পরবর্তী করণীয় নিয়ে নকল নবিসের আলোচনা ও মতবিনিময় 

সুলতান আল এনাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

ঝিনাইদহে বৈষম্য বিরোধী নকল নবিস দাবি আদায়ে আন্দোলন পরবর্তী করণীয় বিষয় নিয়ে বিভাগীয় পর্যায়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি এন্ড রিসোর্ট পার্ক মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে খুলনা বিভাগের সকল জেলার নেতৃবৃন্দরাসহ আন্দোলনকারীরা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ জেলার সমন্বয়ক জাকির হোসেন ও খুলনা-বরিশাল বিভাগের প্রধান সমন্বয়ক রুবেল পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, খুলনা বিভাগীয় নকল নবিস দাবি আদায় পরিষদের প্রধান উপদেষ্টা মোঃ আলী আকবর।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আল আমিন সরকার, সহ-সভাপতি মোঃ এনামুল হক রহমান, সহ-সভাপতি মোহাম্মদ আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা ও প্রচার সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, খুলনা বিভাগীয় নকল নবিস দাবি আদায় পরিষদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলী আকবর। এছাড়াও অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মোঃ মাসুদ রানা, মোঃ শহিদুল ইসলাম, মোঃ আবু বক্কর, মোহাম্মদ নাজমুল শাহাদাত শিমুল, মোঃ রবিউল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ লাবলু হোসেন, মোঃ আনোয়ার জাহিদ পিয়াস, মোঃ সোহেল মাহমুদ, মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।

সেসময় বক্তারা বলেন, আন্দোলনের প্রথম ধাপ তারা পার করেছে। সকলকে ঐক্যবদ্ধ থেকে দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠে থাকার আহ্বান জানান তারা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD