শিরোনাম :
তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা

ময়মনসিংহে তারুণ্যের সভায় মাদকমুক্ত জীবনের শপথ

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে অবদান রাখতে মাদকমুক্ত জীবনের শপথ নিয়েছে ময়মনসিংহের দেড়শত তরুণ-তরুণী।

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে জেলা তথ্য অফিস আয়োজিত ‘তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা’য় কলেজ-বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া শিক্ষার্থীরা অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক ড. মো: আশরাফুর রহমানের নেতৃত্বে এ অঙ্গীকার করে।

এর আগে আশরাফুর রহমান মাদকমুক্ত সমাজ গড়ার ওপর মনোজ্ঞ তথ্যচিত্র উপস্থাপন করেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব কবির হোসেন সরদার এবং স্কাউটসের ময়মনসিংহ বিভাগ রোভার নেতা প্রতিনিধি অধ্যাপক এ. কে. এম. সামসুজ্জামান সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন।

জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদের সভাপতিত্বে এবং শিক্ষার্থী সিলমন আহমেদ ও সাজ্জাদুল ইসলামের উপস্থাপনায় সিনিয়র তথ্য অফিসার শেখ মো: শহীদুল ইসলাম মূল নিবন্ধ এবং শিক্ষার্থী প্রতিনিধি খোকন মিয়া তারুণ্যদীপ্ত বক্তব্য উপস্থাপন করেন। সভার আয়োজক তথ্য অফিসের পরিচালক মীর আকরাম তরুণদেরকে মেধাচর্চা, নৈতিক দৃঢ়তা এবং মানুষের প্রতি সৌজন্য ও সম্মান ধারণ করে জীবন গড়ার আহবান জানান।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD