শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

জুলাই -আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না হলে আমি ডিজি হতাম না

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডাক্তার আবু জাফর বলেছেন, জুলাই -আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না হলে আজ আমি এই চেয়ারে বসতে পারতাম না। ঢাকায় এবং ঢাকার বাইরে আহতদের মধ্যে এখনো ২শ জন চিকিৎসাধীন রয়েছে। এছাড়া ৬জনকে উন্নত চিকিৎসা সেবা দিতে দেশের বাইরে পাঠানো হয়েছে। আরো ২০-২৫ জনকে পাঠানো হবে বিদেশে উন্নত চিকিৎসা সেবা দিতে । এই আহতদের মধ্যে কারোর দুই হাত, পা -চোখ নেই অন্ধ । অথচ দেশের জন্য আন্দোলন করে তাদের মুখে এখনো হাসি। হাসি মুখে কথা বলে, আমরা তাদের কাছে অনেক অনেক ঋণী।আমরা হাসিমুখে কথা বলে চিকিৎসা সেবা দিলে তাদের মনোবল বাড়ে।

ডাক্তারদের চিকিৎসা সেবার মান বাড়াতে মুখে হাসি থাকতে হবে।
তিনি বলেন, চিকিৎসকদের দালাল নিয়ে অনেক কথা শোনা যায়। আলোর যত উজ্জ্বলতা ছড়াবে অন্ধকার তত দূরে সরে যাবে। তাই ডাক্তাররা ভালো সার্ভিস দিলে দালালের দরকার নেই।
আজ ২১ নভেম্বর বৃহস্পতিবার যশোর জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে এক মত বিনিময় সভায় ডিজি আবু জাফর এ কথা বলেন।
এ সময় বক্তব্য রাখেন , জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন-রশিদ, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার আবু আহসান, সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান, আর এম ও আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বজলুর রশিদ টুলু, স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা ডাক্তার ওবায়েদুল কাদের উজ্জ্বল, ডাক্তার হাসান কোভিদ বাপ্পি, ডাক্তার রফিকুল আজাদ ও বিভিন্ন বিভাগের প্রধানরা।

 

মত বিনিময় শেষে এক প্রশ্নের জবাবে এই প্রতিবেদককে ডিজি বলেন, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রসিদকে অভিনন্দন ও অভিবাদন জানাই। সে খুবই সুনামের সাথে হাসপাতাল পরিচালনা করছে।
অপর এক প্রশ্নের জবাবে বলেন, হাসপাতালে সব জায়গায় পরিদর্শনে ঘুরে ঘুরে তিনি খুশি বেশ পরিস্কার,পরিচ্ছন্ন ও পরিপাটি কে পেয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD