আবরার হত্যার বিচার চেয়ে ঝিনাইদহে ছাত্রদলের মিছিল।বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যার বিচার চেয়ে ঝিনাইদহ জেলা ছাত্রদল মৌন মিছিল করেছে ।
সোমবার (৭ অক্টোবর) আবরার ফাহাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সরকারী কেসি কলেজ ক্যাম্পাস থেকে তারা এ মিছিল বের করে ।
পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুরনায় কলেজ ক্যম্পাসের শহীদ মিনার চত্বরে যেয়ে শেষ হয় । এ সময় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদল সভাপতি সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহিম মানিকসহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন, আবরার ফাহাদের মতো ছাত্রদের নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল । আবরারসহ সকল নিয়মবর্হিভূত হত্যার বিচার দাবি করেন তারা ।